অর্থনীতি

সিটি গ্রুপের চেয়ারম্যানের মৃত্যুতে বাংলাদেশ দোকান মালিক সমিতির শোক

বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর জন্য বাংলাদেশের দোকান মালিক সমিতির সভাপতি ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

সিটি গ্রুপের চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্প উদ্যোক্তা জনাব ফজলুর রহমানের মৃত্যুতে বাংলাদেশ দোকান মালিক সমিতির শোক প্রকাশ করে সকল বাজারে কালো পতাকা উত্তোলন করবে।

সোমবার ২৫ ডিসেম্বর এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ দোকান মালিক সমিতি জানিয়েছে, সিটি গ্রুপের স্বনামধন্য চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্প উদ্যোক্তা জনাব ফজলুর রহমানের মৃত্যুতে আমরা বাংলাদেশ দোকান মালিক সমিতির পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি এবং তার রুহের মাগফিরাত কামনা করছি ও তার শোকসন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মঙ্গলবার ২৬ ডিসেম্বর বাংলাদেশ দোকান মালিক সমিতির শোক প্রকাশ করে সকল বাজারে কালো পতাকা উত্তোলন করবে। সারাদেশের সকল বাজারে দিনব্যাপী কালো পতাকা উত্তোলন করার জন্য বাংলাদেশ দোকান মালিক সমিতির পক্ষ থেকে দোকান ব্যবসায়ীদেরকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

বিষয়:বাংলাদেশ দোকান মালিক সমিতি শোক পালন সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…