চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংগীত-নৃত্য সহ শিল্পকলায় ১৮ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৯ অপরাহ্ণ ০৩, মার্চ ২০২৩
বিনোদন
A A

বাংলাদেশ শিল্পকলা একাডেমি শুরু হয়েছে ‘বিশেষ প্রশিক্ষণ কোর্স ২০২৩’। শুক্রবার (৩ মার্চ) সকালে জাতীয় নাট্যশালা মিলনায়তনে এর উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

শাস্ত্রীয় সংগীত, লোকসংগীত,সেতার, বেহালা, শাস্ত্রীয় নৃত্য (ভরত নাট্যম, ওড়িষী, গৌড়ীয়), সরোদ, পিয়ানো, বাদন ও স্টাফ নোটেশন, বাঁশি, গিটার, তবলাসহ ১৮টি বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা শুরু হতে যাচ্ছে।

এর বাইরে ক বিভাগে প্রথম-পঞ্চম এবং খ বিভাগে যষ্ঠ-দশম শ্রেণি পর্যন্ত রয়েছে শিশুদের জন্য সাধারণ সংগীত প্রশিক্ষণ কর্মশালা। এছাড়া চারুকলা বিষয়ে ৪-৮ বছর বয়সী শিশুদের জন্য শুরু হচ্ছে ১ বছর মেয়াদী ফাউন্ডেশন কোর্স এবং ৯ -১৮ বছর বয়সীদের জন্য শুরু হচ্ছে ৩ বছর মেয়াদী বেসিক কোর্স।

শিল্প সংস্কৃতির চর্চা ও বিকাশের মাধ্যমে সংস্কৃতির আলো সবার মাঝে ছড়িয়ে দিতে ২০১৫ সালের ১৫ নভেম্বর জাকজমক আয়োজনের মধ্যে দিয়ে শুরু হয় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এই প্রশিক্ষণ কর্মশালা। শুরুতে শাস্ত্রীয় নৃত্য, শাস্ত্রীয় সংগীত, সেতার ও সরোদের মোট ৪টি বিষয়ে বছরব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হলেও ৮ বছরে তা ১৮টি বিষয়ে বর্ধিত হয়েছে।

সকালে প্রথম পর্বে জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় উদ্বোধন অনুষ্ঠান। পরে তথ্যচিত্র প্রদর্শনী হয়। প্রথম পর্বের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জনাব মো. আবুল মনসুর, সভাপতিত্ব করেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

এই প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে সংস্কৃতি চর্চা সাধারণের মধ্যে আরো ছড়িয়ে দিতে ভূমিকা রাখবে বলে মনে করেন একাডেমির মহাপরিচালক। ২য় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানমালায় পরিবেশিত হয় বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে মনোজ্ঞ যন্ত্রসংগীত পরিবেশনা, দলীয় নৃত্য ও দলীয় সংগীত।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গিটারতবলাবাঁশিবেহালালিড বিনোদনলোকসংগীতশাস্ত্রীয় সংগীতশিল্পকলাসরোদসেতার
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ দিনটিতে চূড়ান্ত পরিণতি যেভাবে ঘনিয়ে এসেছিল

আগস্ট ৫, ২০২৬

এবার সাউথ আফ্রিকার ফ্র‌্যাঞ্চাইজি লিগে রিশাদ

আগস্ট ৫, ২০২৬

নতুন ধারা বাংলাদেশের মোমিন মেহেদী ও শান্তাসহ গ্রেপ্তার ৬

আগস্ট ৫, ২০২৬

জুলাই জাদুঘরের টিকিটের দাম কত, অনলাইনে কাটবেন যেভাবে

আগস্ট ৫, ২০২৬

রোমে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন-ইসরায়েলের সপ্তম দফা বৈঠক

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT