চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইনিংস ও সিরিজ হারে হতাশ বাংলাদেশের অধিনায়ক শান্ত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৫ অপরাহ্ণ ২৮, জুন ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

শ্রীলঙ্কায় দুর্দান্ত এক টেস্ট সিরিজ হতে পারতো বাংলাদেশের জন্য। তবে শেষ ম্যাচে হেরে সিরিজ হেরেছে বাংলাদেশ। দ্বিতীয় টেস্টের শেষ দিনে মাত্র আধা ঘণ্টায় ম্যাচ শেষ করেছে স্বাগতিক শ্রীলঙ্কা। ইনিংস ও ৭৮ রানের হারে হতাশ বাংলাদেশের অধিনায়ক।

ম্যাচের পর পুরস্কার বিতরণী মঞ্চে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছেন, ‘প্রথম টেস্ট আমরা যেভাবে শেষ করেছি সেখানে দ্বিতীয় টেস্ট এমন শেষ হওয়ায় হতাশ আমি। প্রথম ইনিংসে যেভাবে ব্যাট করেছি সেটা ঠিক ছিল না। আমাদের সুযোগ ছিল কিন্তু আমরা সেগুলো কাজে লাগাতে পারিনি।’

‘আমার এখনও মনে হয়েছে আমাদের প্রথমে ব্যাট করা উচিত ছিল। উইকেট একটু ধীর ছিল কিন্তু আমরা যেভাবে আউট হয়েছিলাম তা ঠিক ছিল না। আমরা সবসময় সহজ বিকল্পগুলো খুঁজে নেই এবং ব্যাট করার সময় ভুল করেছি। আমার মনে হয়েছে তৃতীয় দিনে আমরা যেভাবে বোলিং করেছি তা এই ধরণের পরিস্থিতিতে দেখতে সত্যিই ভালো।’

শ্রীলঙ্কার বিপক্ষে অনন্য এক রেকর্ডের মালিক হয়েছেন উইকেটকিপার লিটন দাস। বাংলাদেশের হয়ে টেস্টে সর্বাধিক ডিসমিসালের মালিক হয়েছেন তিনি। ৫০ ম্যাচে ১১৪টি ডিসমিসাল করেছেন লিটন। আগে সর্বাধিক ডিসমিসালের এ রেকর্ডের মালিক ছিলেন মুশফিকুর রহিম। তার দখলে ছিল ১১৩টি।

গলে প্রথম টেস্ট ড্র করেছিল দুদল। দ্বিতীয় ম্যাচ ছিল সিরিজ জয়ের সেখানে পিছিয়ে পড়েছে বাংলাদেশ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কলম্বোগলবাংলাদশেলিড স্পোর্টসশান্তশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

ঐতিহাসিক জয়ের পর যা বললেন থালাপতি বিজয়

মে ৬, ২০২৬

তালিকা থেকে বাদ পড়ার পর আপিলে ভোটার হয়ে কংগ্রেস প্রার্থীর জয়

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধ নিয়ে রিপাবলিকানদের অভ্যন্তরীন উদ্বেগ

মে ৫, ২০২৬

যুদ্ধ না হলে ইরান এতদিনে পুরো মধ্যপ্রাচ্য দখল করে নিত: ট্রাম্প

মে ৫, ২০২৬

বল হাতে সাকিবুল, ফুটবলে মাইরিনের হ্যাটট্রিক

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT