চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ না খেললে বিশ্বকাপে সুযোগ পাবে স্কটল্যান্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৬ অপরাহ্ণ ১৯, জানুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

নিরাপত্তা ইস্যুতে টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, খবরটা পুরনো। সময় ঘনিয়ে আসলেও বাংলাদেশের অংশগ্রহণ ঝুলে আছে। অনিশ্চয়তার এই সময়ে খবর, টিম টাইগার্স বিশ্বমঞ্চে না গেলে সুযোগ করে নেবে র‍্যাঙ্কিংয়ের ২১তম দলটি, অর্থাৎ স্কটল্যান্ড।

ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশকে ভারতে বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত নিতে ২১ তারিখ পর্যন্ত বেধে দিয়েছে, জানাচ্ছে ক্রিকইনফো। নয়ত টুর্নামেন্ট থেকে বাদ পড়ার ঝুঁকি রয়েছে। বিসিবি অবশ্য এখনও অনড় ভারতে না যাওয়া নিয়ে। গত শনিবারের বৈঠকে আইসিসিকে ম্যাচ সহ-আয়োজক শ্রীলঙ্কায় সরিয়ে নিতে আবারও জানিয়েছে।

আইসিসি সূত্রে খবর, বাংলাদেশকে বাদ দিলে পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হতে পারে, যারা বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করতে না পারা দলগুলোর মধ্যে সর্বোচ্চ র‌্যাঙ্কিংয়ে রয়েছে।

৭ ফেব্রুয়ারি বসতে চলা বিশ্বকাপে বাংলাদেশ ‘সি’ গ্রুপে ওয়েস্ট ইন্ডিজ, নেপাল, ইতালি এবং ইংল্যান্ডের সঙ্গে রয়েছে। বাংলাদেশের ম্যাচগুলো কলকাতা ও মুম্বাইয়ে হওয়ার সূচি আছে। এমন খবরও আসছে, বাংলাদেশ আগেই আইসিসিকে ‘বি’ গ্রুপে থাকা আয়ারল্যান্ডের সঙ্গে বাংলাদেশের গ্রুপ বদলের একটা প্রস্তাব দিয়েছিল। আয়ারল্যান্ড সেটিতে আগ্রহী নয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপআইসিসিবাংলাদেশবিসিবিলিড স্পোর্টসস্কোটল্যান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

‘আর্জেন্টিনা এমন কৌশল ব্যবহার করে, যা ফুটবলে চলতে দেয়া উচিত নয়’

জুলাই ১৮, ২০২৬

২ বছরেও মেলেনি পরামর্শক, অনিশ্চয়তায় স্যুয়ারেজ প্রকল্প

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

একজন শিক্ষক আমাকে নাম দিয়েছেন ‘পরীক্ষা মিলন’: শিক্ষামন্ত্রী

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ

জুলাই ১৮, ২০২৬

হাসপাতালে অবহেলায় বিপন্ন পাকিস্তানের শিশুদের জীবন

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT