চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জুনে সান মারিনোয় খেলতে যাবে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৮ অপরাহ্ণ ০৭, এপ্রিল ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

ঐতিহাসিক মুহূর্তের স্মৃতি জমাতে চলেছে বাংলাদেশের ফুটবল। প্রথমবার ইউরোপের মাটিতে ইউরোপের কোন দেশের বিপক্ষে খেলবেন জামাল ভূঁইয়া-হামজা চৌধুরীরা। জুনে আন্তর্জাতিক বিরতিতে প্রীতি ম্যাচে সান মারিনোয় নামবে লাল-সবুজের দল।

মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাফুফে। বাংলাদেশ ও সান মারিনোর ম্যাচটি ফিফা টায়ার-১ প্রীতি আন্তর্জাতিক ম্যাচ। আগামী ৫ জুন সান মারিনোর মাঠে খেলা।

ম্যাচটি উভয় দেশের জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক। বাফুফে বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এটি হবে কোন ইউরোপীয় জাতীয় দলের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ এবং ইউরোপের মাটিতে খেলা প্রথম ম্যাচ। একইভাবে, ম্যাচটি সান মারিনোর জন্যও ঐতিহাসিক, তারা প্রথমবার কোন এশীয় জাতীয় দলের মুখোমুখি হবে।

তবে ইতিহাস বলছে, ২০০০ সালে ২৯ জুলাই ইংল্যান্ডের লেস্টার শহরে ভারতের বিপক্ষে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলে ১-০তে হেরেছিল বাংলাদেশ। অন্যদিকে ভারতে আয়োজিত একটি ফুটবল টর্নামেন্টে দুটি ইউরোপীয় দলের বিপক্ষে খেলেছিল বাংলাদেশ। প্রথমে বসনিয়ার বিপক্ষে ২-০ গোলে, পরে যুগোস্লাভিয়ার বিপক্ষে ৪-১ গোলে হেরেছিল বাংলাদেশ।

ফিফা র‍্যাঙ্কিংয়ে এগিয়ে বাংলাদেশ। ফিফার সবশেষ তালিকায় ২১১তম স্থানে আছে সান মারিনো। ৩০ ধাপ এগিয়ে ১৮১তে আছে তারিক-শমিতদের বাংলাদেশ।

তবে র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকলেও দলটির নিয়মিত প্রতিপক্ষ বিশ্বকাপের মঞ্চে খেলা ইউরোপের সব বড় দেশগুলো। জার্মানি, পর্তুগাল, ইতালি, ফ্রান্সের মতো দেশের সঙ্গে খেলে অভ্যস্ত সান মারিনো।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউরোপফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচবাংলাদেশলিড স্পোর্টসসান মারিনো
শেয়ারTweetPin

সর্বশেষ

চীন সফরের প্রথম দিনেই গুরুত্বপূর্ণ বৈঠক ও কূটনৈতিক কার্যক্রমে ব্যস্ত প্রধানমন্ত্রী

জুন ২৩, ২০২৬

ক্রিস্টিয়ানো রোনালদো: হাজার গোলের পথে, আবারও জ্বলে ওঠার অপেক্ষায়

জুন ২৩, ২০২৬

কোন রাষ্ট্রীয় কাজই সংসদ অধিবেশনের চেয়ে বেশী গুরুত্বপূর্ণ নয়: স্পিকার

জুন ২৩, ২০২৬

দুর্নীতি কিংবা মানের সঙ্গে কোন আপস নয়: খন্দকার আব্দুল মুক্তাদির

জুন ২৩, ২০২৬

ইনার হুইল জেলা ৩৪৭-এর উদ্যোগে ফেলোশিপ নাইট অনুষ্ঠিত

জুন ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT