চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবশেষে ফুরালো পথ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৫ অপরাহ্ণ ২১, সেপ্টেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

ছাদখোলা বাসে রাজসিক যাত্রা শেষে বাফুফে ভবনে পৌঁছেছেন চ্যাম্পিয়ন মেয়েরা। বিমানবন্দর থেকে দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থাটির ভবনে যেতে কৃষ্ণা-সাবিনাদের লেগেছে চার ঘণ্টারও বেশি। দীর্ঘ যাত্রায়ও ক্লান্তির ছাপ নেই তারকাদের মধ্যে। হাসিমুখে ট্রফি নিয়ে সাবিনা-মারিয়ারা বাফুফে কার্যালয়ে ঢুকেছেন।

বাফুফে ভবনে মেয়েদের বরণ করে নিয়েছেন ফেডারেশন সভাপতি কাজী সালাহউদ্দিন। তাদের ফুল দিয়ে স্বাগত জানান ছেলেদের অনূর্ধ্ব-১৬ ও মেয়েদের অনূর্ধ্ব-১৫ ফুটবল দলের সদস্যরা। চলছে খাওয়া-দাওয়া পর্ব, সাড়ে ৮টায় সাংবাদিকদের মুখোমুখি হওয়ার কথা রয়েছে তহুরা-সানজিদাদের।

বিমানবন্দর থেকে পুরো পথের মতো বাফুফে ভবনের সামনেও ছিল গণজোয়ার। মানুষের ভিড়ের কারণে শেষদিকে বাসই আটকে যাচ্ছিল বারবার। পরে ধীরে ধীরে এগিয়ে চত্বরে পৌঁছায় চ্যাম্পিয়নদের বাস। স্লোগানে স্লোগানে পুরো এলাকা মুখরিত করে মেয়েদের বরণ করেন সমর্থকরাও। হাত নাড়িয়ে তাদের অভিবাদন গ্রহণ করেন চ্যাম্পিয়নরাও।

সাড়ে ৩টায় যাত্রা শুরু করে বিকেল ৫টা ১৫ মিনিট অবধি মেয়েদের বাস কেবল মহাখালী ফ্লাইওভারে উঠতে পেরেছিল। এর মাঝে ঋতুপর্ণা চাকমার মাথায় বিলবোর্ডের আঘাত লাগলে বনানী থেকে তাকে অ্যাম্বুলেন্সে দ্রুত সিএমএইচে নেয়া হয়। কপালে তিন সেলাই লেগেছে তার। পরে তিনি অ্যাম্বুলেন্সে করেই পৌঁছান বাফুফেতে।

ছাদখোলা বাসে সানজিদা-সাবিনারা সময়গুলো বেশ উপভোগ করছেন। বারবার হাত নেড়ে সবার অভিবাদন গ্রহণ করছিলেন তারা। কেউ কেউ জনতাকে লক্ষ্য করে ফুলও ছিটিয়ে দিয়েছেন।

ট্রফি নিয়ে মারিয়া মান্ডা, তহুরা খাতুন, ঋতুপর্ণা চাকমারা ফেসবুক লাইভে এসে আনন্দ ভাগাভাগি করছেন। চোখে মুখে ক্লান্তির ছাপ থাকলেও জয়ের আনন্দকে তা ম্লান করতে পারেনি একটুও।

Reneta

এর আগে দুপুর ১টা ৪৫ মিনিটে নেপাল থেকে ফেরেন চ্যাম্পিয়নরা। বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা, কেক কাটা শেষে ছাদখোলা বাসে বাফুফে ভবনের পথে রওনা হন সকলে।

দেশের মাটিতে পা রাখার দেড়ঘণ্টা পর ছাদখোলা বাসে ওঠেন সাবিনা-কৃষ্ণারা। কিছুটা পথ নির্বিঘ্নে পার হওয়ার পর বনানী ফ্লাইওভারের কাছে এসে বাস পড়ে জ্যামের মুখে। উৎসুক জনতার ভিড়ের মধ্যে তারপর থেকে খানিক বিরতি দিয়ে দিয়ে এগিয়েছে লাল-সবুজদের বাস।

তহুরা-রূপনাদের ছাদখোলা বাসটি কাকলি, জাহাঙ্গীর গেট হয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দিয়ে বিজয় সরণী-তেজগাঁও-মৌচাক ঘুরে কাকরাইল গিয়েছে। সেখান থেকে ফকিরাপুল, আরামবাগ, শাপলা চত্বর দিয়ে মতিঝিলে বাফুফে ভবনে পৌঁছায়।

মেয়েদের সাফে নেপালকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা উঁচিয়ে দেশে ফিরেছে লাল-সবুজের দল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কৃষ্ণাছাদখোলা বাসবাফুফেলিড স্পোর্টসসাফ চ্যাম্পিয়নশিপ-২০২২সাবিনাসালাহউদ্দিন
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্যাংকিং খাতে সমন্বিত পুনরুদ্ধারের পথে হাঁটতে হবে: ড. মো. তৌহিদুল আলম খান

জুন ৮, ২০২৬

নিউইয়র্কের পেন স্টেশনে ছুরিকাঘাতে আহত ৫

জুন ৮, ২০২৬

যুক্তরাষ্ট্রে ইংল্যান্ডের বিশ্বকাপ ক্যাম্পের কাছে গোলাগুলি, আহত ৯

জুন ৮, ২০২৬

ঠাকুরগাঁও সীমান্ত থেকে দুইদিন পর ১১ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

জুন ৮, ২০২৬

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি মেনে নেওয়া ছাড়া নেতানিয়াহুর বিকল্প নেই: ট্রাম্প

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT