প্রবাস সংবাদ

প্রথমবারের মতো কাতারে আয়োজিত বাংলাদেশ রেমিটেন্স এক্সপো

বাংলাদেশ ট্রেড-রেমিট্যান্স এক্সপো ২০২৪ এর প্রচারমূলক ছবি, বাংলাদেশি পতাকা ও রেমিট্যান্স সম্পর্কিত উপ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ট্রেড-রেমিট্যান্স এক্সপো ২০২৪ এর প্রচারমূলক ছবি, যেখানে বাংলাদেশি পতাকা ও রেমিট্যান্স সম্পর্কিত উপকরণ দেখানো হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কাতারে আয়োজিত হতে যাচ্ছে বাংলাদেশ রেমিটেন্স এক্সপো। আজ বুধবার (১৮ ডিসেম্বর) থেকে যা চলবে আগামী শনিবার (২১ ডিসেম্বর) ট্রেড, রিয়েল এস্টেট,রেমিটেন্স, কালচারাল এবং বিজনেস সামিট ২০২৪ অনুষ্ঠিত হবে।

হ্যালো সুপারস্টারের আয়োজনে, এড পয়েন্ট এর সার্বিক সহযোগিতায় বাংলাদেশ দূতাবাস, কাতার এর সার্বিক তত্ত্বাবধানে, পুরো আয়োজনটির হেলথকেয়ার পার্টনার হিসেবে দায়িত্ব পালন করছে রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল।

৫ দিন ব্যাপী এই আয়োজনে অংশগ্রহণ করতে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ আশীষ কুমার চক্রবর্ত্তী, ক্রিটিক্যাল কেয়ার কনসালট্যান্ট ডাঃ মো. আব্দুল হান্নান সহ ৪ সদস্যের একটা টিম আজ ঢাকা ত্যাগ করেছেন।

সেখানে তারা বিশেষজ্ঞ চিকিৎসা পরামর্শ প্রদানের পাশাপাশি নিজেদের প্যাভিলিয়ন থেকে প্রবাসীদের জন্য বিশেষ হেলথ কার্ড বিতরন করবেন যার মাধ্যমে প্রবাসী বাংলাদেশি ও দেশে অবস্থানরত তাদের পরিবার এর সদস্য গণ হাসপাতাল থেকে বিশেষ ছাড়ে অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন।

বিষয়:ইউনিভার্সেল মেডিকেল কলেজ কাতার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…