চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেকর্ডগড়া জয়ে ওয়ানডে সিরিজ বাংলাদেশের

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৬:২৩ অপরাহ্ণ ২৩, মার্চ ২০২৩
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা উল্লাসে উদযাপন করছে, রেকর্ডগড়া জয়ে ওয়ানডে সিরিজ. Channel i News - চ্যানেল আই নিউজ

পেসারদের দাপটে ছোট লক্ষ্য পাওয়া বাংলাদেশ গড়ল নতুন ইতিহাস। প্রথমবার কোন দলকে হারাল ১০ উইকেটের ব্যবধানে। সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশ ১০১ রান তাড়া করেছে তামিম ইকবাল ও লিটন দাসের অবিচ্ছিন্ন ওপেনিং জুটিতেই।

দুর্দান্ত খেলে টিম টাইগার্স আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতল ২-০ ব্যবধানে। বাংলাদেশের দলীয় সর্বোচ্চ সংগ্রহের ম্যাচটি (দ্বিতীয় ওয়ানডে) বৃষ্টিতে ভেসে না গেলে সিরিজের ফল ৩-০ হতে পারত! সিরিজের শুরুটা হয়েছিল রেকর্ড রানে জয় দিয়ে। শেষটা হল উইকেটের দিক থেকে সবচেয়ে বড় জয়ে।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ১০২ রানের লক্ষ্যে টি-টুয়েন্টি স্টাইলে ব্যাট চালান তামিম-লিটন। মাত্র ১৩.১ ওভারে পৌঁছান জয়ের বন্দরে। লিটন ৩৮ বলে ৫০ ও তামিম ৪১ বলে ৪১ রানে অপরাজিত থাকেন।

Banglabid

টাইগার পেসারদের স্বপ্নময় দিনে প্রতিপক্ষের ১০ উইকেট শিকারে ভাগ বসাতে পারেননি কোন স্পিনার। আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের ইতিহাসে এমন ঘটনা প্রথম ঘটাল বাংলাদেশ। পেস আক্রমণে উত্থানের নতুন ইতিহাস রচিত হয়েছে সিলেটে।

তৃতীয় ওয়ানডেতে হাসান মাহমুদের ফাইফার, তাসকিন আহমেদ তিনটি ও ইবাদত হোসেন দুটি উইকেট দখল করে আয়ারল্যান্ডকে ১০১ রানে গুঁড়িয়ে দেন। সাকিব আল হাসান, নাসুম আহমেদ, মেহেদী হাসান মিরাজদের দর্শক বানিয়ে পেস-ত্রয়ী মেতেছিলেন উইকেট শিকারের নেশায়।

আগে পেস বোলিংয়ে ৯ উইকেট ছিল ৪ বার, সবকটিই টেস্টে। ওয়ানডেতে আগে সর্বোচ্চ ৮ উইকেট দখল করেছেন টাইগার পেসাররা মিলে, এমন হয়েছে ১২ বার। পেসারদের দশ উইকেট শিকার সব ফরম্যাটে এটিই প্রথম বাংলাদেশের।

Reneta

হাসান, তাসকিন, ইবাদতের দিনে আয়ারল্যান্ড ব্যাটারদের আসা-যাওয়ার মিছিল চলেছে। তাদের দুঅঙ্ক পেরোতে পারেন কেবল দুজন। টেনেটুনে একশ পার করতে দলটি। ২৮.১ ওভারে অলআউট ১০১ রানে। কার্টিস ক্যাম্ফের ৪৮ বলে ৩৬ ও লোরকান টাকার ৩১ বলে ২৮ রান করেন।

আগের দুই ম্যাচে আগে ব্যাটিং করেছিল বাংলাদেশ। করেছিল তিনশর বেশি রান। শেষ ম্যাচে আইরিশরা আগে ব্যাট করায় স্পষ্ট হয় দুদলের মাঝে শক্তির পার্থক্য।

সিলেটে মেঘাচ্ছন্ন দুপুরে আলো ছড়ান হাসান মাহমুদ। শুরুর তিন উইকেট নিয়ে একাই ধসিয়ে দেন টপঅর্ডার। পরে তাসকিন-ইবাদতের জোড়া শিকারে লেজ বেরিয়ে পড়ে সফরকারীদের। একশর আগে গুটিয়ে যাওয়ার শঙ্কা পড়ে দলটি।

শেষের দুটি উইকেট নিয়ে হাসান দেখা পান ক্যারিয়ারের প্রথম ফাইফারের। ৮.১ ওভারে ৩২ রানে নেন ৫ উইকেট। পেস ত্রয়ীর দারুণ বোলিংয়ে জয়ের পথ সহজ হয়। ১০২ রানের পথে অদম্য গতিতে আগান লিটন-তামিম। বাংলাদেশ দেখা পায় ১০ উইকেটের প্রথম জয়ের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ানডে সিরিজবাংলাদেশ-আয়ারল্যান্ডলিড স্পোর্টসসিলেট
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপল‌ক্ষে শ্রীমঙ্গলে দোয়া ও আলোচনা সভা

আগস্ট ১৪, ২০২৬
ভারতীয় প্রতিনিধি বাংলাদেশের নির্বাচনের ওপর জোর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৪, ২০২৬

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৫২ জন কারাগারে

আগস্ট ১৪, ২০২৬

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT