ক্রিকেট

আমিরের পেস তোপ সামলে মাহফুজের একার লড়াই

বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে প্রস্তুত, একাদশের জন্য প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দুটি বাংলাদেশ ক্রিকেটার মাঠে প্রস্তুতি নিচ্ছেন, একটি ব্যাট হাতে, অন্যজন পজিশন নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

চট্টগ্রামের উইকেট সাধারণত রানপ্রসবা হয়ে থাকে। তবে পাকিস্তানের বিপক্ষে যুব ওয়ানডেতে দেখা গেল ভিন্ন চিত্র। ৫০ ওভার খেলে দেড়শ পার করতেই ঘাম ছুটল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। মাহফুজুর রাব্বি অপরাজিত ৭০ রানের ইনিংস খেলে এনে দেন ১৬৫ রানের মাঝারি সংগ্রহ। ৫ উইকেট নিয়েছেন সফরকারী দলের বাঁহাতি পেসার আমির হাসান।

আমির ১০ ওভারে দেন মাত্র ২৪ রান। তার পেস তোপ সামাল দিতে পেরেছেন কেবল মাহফুজুর। একশর আগেই অলআউট হওয়ার লজ্জা থেকে বাঁচান বাংলাদেশকে। ৮৮ রানে ৭ উইকেট হারানোর পর লড়াকু ফিফটিতে দলকে নিয়ে যান সম্মানজনক অবস্থানে।

সাত নম্বরে নেমে শেষ পর্যন্ত লড়েন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ২২ গজে। ১০০ বলে ইনিংসে মারেন ৮টি চার, ২টি ছক্কা। লোয়ারঅর্ডার ব্যাটার শেখ পারভেজ ১৯, ওয়াসি সিদ্দিক ১৫ রান করে অবদান রাখেন। শেষের তিন ব্যাটারের লড়াইয়ে পুরো ৫০ ওভার বাংলাদেশ টিকে থাকতে পেরেছে একটি উইকেট হাতে রেখে।

একমাত্র যুব টেস্ট ম্যাচটি ১০ উইকেটে হারে বাংলাদেশ। ৫ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতেও ভালো হলো না স্বাগতিকদের ব্যাটিং।

বিষয়:চট্টগ্রামবাংলাদেশ-পাকিস্তানলিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…