চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুবছরের বেশি পর ফিরে সেঞ্চুরির আক্ষেপ নিয়ে আউট সাদমান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫২ অপরাহ্ণ ২৩, আগস্ট ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

২০২২ সালের এপ্রিলে প্রথম সপ্তাহে ডারবানে সাউথ আফ্রিকার বিপক্ষে সবশেষ টেস্ট খেলেছিলেন সাদমান ইসলাম। প্রায় আড়াই বছর পর জাতীয় দলে ফিরে রাওয়ালপিন্ডিতে দারুণ করেছেন বাঁহাতি ব্যাটার। ওপেনিংয়ে নেমে একপ্রান্ত আগলে রেখে সেঞ্চুরির পথে হাঁটছিলেন। ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি থেকে ৭ রান দূরে আটকে গেছেন, শিকার হন পাকিস্তান পেসার মোহাম্মদ আলির।

৬৬ ওভারের শেষ বলে মোহাম্মদ আলি গুড লেন্থের ডেলিভারিতে শট খেলতে চেয়েছিলেন সাদমান। লাইন মিস করায় বল আঘাত হানে স্টাম্পে। ১৮৩ বলে ৯৩ রান করে ফিরে যান টাইগার ওপেনার। ইনিংসে ছিল ১২ চারের মার। টেস্টের তৃতীয় দিনে চা বিরতির আগে ৪ উইকেটে ১৯৯ রান তুলেছে বাংলাদেশ। ৩৮ বলে ১৫ রানে ক্রিজে আছেন মুশফিকুর রহিম।

সকালে দ্রুত দুই উইকেট হারায় টিম টাইগার্স। দিনের পঞ্চম ও ইনিংসের ১৭তম ওভারে সাজঘরে ফেরেন আগের দিন অপরাজিত থাকা জাকির হাসান। ৫৮ বল খেলে ১২ রান করেন বাঁহাতি ওপেনার, মেরেছেন একটি বাউন্ডারি। তার বিদায়ে ৩১ রানে প্রথম উইকেট হারায় লাল-সবুজের দল।

দলীয় ৫৩ রানে ফিরে যান নাজমুল হোসেন শান্ত। ২৭তম ওভারের শেষ বলে খুররাম শাহজাদের ডেলিভারিতে ডিফেন্স করার চেষ্টা করেন শান্ত। বল ব্যাটের ফাঁক গলে সরাসরি স্টাম্পে আঘাত হানে, বোল্ড হয়ে সাজঘরে ফেরেন বাঁহাতি ব্যাটার। ৪২ বল খেলে ১৬ রান করার পথে দুটি চার মারেন অধিনায়ক।

তৃতীয় উইকেট জুটিতে ঘুরে দাঁড়ান সাদমান ও মুমিনুল হক। রানের গতি কিছুটা বাড়িয়েছেন দুজনে। ১৪৭ রানে মুমিনুলের উইকেট হারায় বাংলাদেশ। মধ্যাহ্ন বিরতির পর ফিফটি পূর্ণ করেন তিনি। ক্যারিয়ারের ১৯তম ফিফটির পরপরই খুররাম শাহজাদের বলে বোল্ড হয়ে ফিরে যান তারকা বাঁহাতি ব্যাটার।

টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে বুধবার টসে জিতে পাকিস্তানকে ব্যাটের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক শান্ত। ম্যাচের দ্বিতীয় দিন ৬ উইকেটে ৪৪৮ রানে প্রথম ইনিংস ঘোষণা করে স্বাগতিক দল। ডাবল সেঞ্চুরি থেকে ২৯ রান দূরে ছিলেন রিজওয়ান (১৭১*)। তার ব্যক্তিগত মাইলফলকের জন্য অপেক্ষা করেননি শান মাসুদ। সেঞ্চুরি করেছেন সৌদ শাকিলও (১৪১)। দ্বিতীয় দিনের শেষবেলায় বাংলাদেশ কোনো উইকেট না হারিয়ে ২৭ রান সংগ্রহ করেছিল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টেস্ট চ্যাম্পিয়নশিপ-২০২৫বাংলাদেশ-পাকিস্তান টেস্টলিড স্পোর্টসসাকিবসাদমান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইসরায়েলি হামলার জেরে আবারও বন্ধ হরমুজ প্রণালী

জুন ২০, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশের শীর্ষ ব্যবসায়িদের উপস্থিতিতে যে আশ্বাস প্রধানমন্ত্রীর

জুন ২০, ২০২৬

রাফিনহার চোট কতটা গুরুতর, পরের ম্যাচে খেলতে পারবেন?

জুন ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৪৮ ঘণ্টায় আরব আমিরাতের ভিসা

জুন ২০, ২০২৬

সাংহাইয়ে যে পুরস্কার জিতল ‘সাঁকোটা দুলছে’

জুন ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT