চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ঐতিহাসিক জয় জনগণের জন্য কিছুটা হলেও স্বস্তির’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪০ অপরাহ্ণ ২৫, আগস্ট ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দল জয় উদযাপন করছে, আনন্দিত ক্রিকেটাররা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। মুশফিকুর রহিমের ১৯১ রানের পর মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসানের ঘূর্ণিতে ধসে যায় স্বাগতিক দল। ১০ উইকেটের বড় জয় পায় বাংলাদেশ। এমন জয় জনগণকে কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে, বলছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বাংলাদেশের গৌরবময় জয়ের পর সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন তিনি। লিখেছেন, ‘পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ জয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানাই।’

আওয়ামী লীগ সরকারের পতন ঘিরে সৃষ্ট অস্থিরতা এবং বন্যার কারণে দুর্যোগ পরিস্থিতিতে এমন জয় কিছুটা হলেও স্বস্তিদায়ক, বলছেন আসিফ মাহমুদ। লিখেছেন, ‘দেশের সার্বিক সংকটাপন্ন পরিস্থিতি এবং বন্যার ফলে সৃষ্ট ক্রান্তিকালে এই ঐতিহাসিক জয় জনগণের জন্য কিছুটা হলেও স্বস্তির।’

Banglabid

টাইগারদের পরের ম্যাচগুলোর জন্য শুভ কামনা জানানোর পাশাপাশি বন্যা পরিস্থিতি মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের এ উপদেষ্টা। লিখেছেন, ‘জাতীয় ক্রিকেট দলের পরবর্তী টেস্ট ম্যাচসহ ভবিষ্যৎ সাফল্য কামনা করছি। একইসাথে বন্যা পরিস্থিতি মোকাবেলায় জনগণের ঐক্যবদ্ধ প্রয়াস জারি রাখার আহ্বান জানাচ্ছি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আসিফ মাহমুদবন্যাবাংলাদেশবাংলাদেশ-পাকিস্তান টেস্টযুব ও ক্রীড়া উপদেষ্টালিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘এই জয়টা দিয়ে একটু হলেও তাদের মুখে হাসি ফুটবে’

পরবর্তী

১৯ বছর ধরে মুশির মাথায় সেই ব্যাগি গ্রিন ক্যাপ

পরবর্তী
মুশির মাথায় ব্যাগি গ্রিন ক্যাপ পরা ১৯ বছর ধরে দেখা যায়. Channel i News - চ্যানেল আই নিউজ

১৯ বছর ধরে মুশির মাথায় সেই ব্যাগি গ্রিন ক্যাপ

রাজধানীর বিভিন্ন এলাকা যানজট ও জনসমাগমের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

নানা দাবি আদায়ে রাস্তায় নেমেছে বিভিন্ন সংগঠন

সর্বশেষ

টিকটকে মানসিক স্বাস্থ্য চিকিৎসা: সমাধান নাকি নতুন সংকট?

আগস্ট ২১, ২০২৬

‘বাংলাদেশ দারুণ ক্রিকেট দল’

আগস্ট ২১, ২০২৬

জনসম্পৃক্ত নদী ও পানিসম্পদ ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগের আহ্বান

আগস্ট ২১, ২০২৬
ছবি: নাহিয়ান ইমন

শেষ জীবন পর্যন্ত মানুষ আমাকে ‘বড়ছেলে’ বলে চিনুক: অপূর্ব

আগস্ট ২১, ২০২৬

‘সবকিছুই জিততে হবে, সেটাই আশা’

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT