ক্রিকেট

অপরিবর্তিত দল নিয়ে সিলেট যাচ্ছে বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে আলোচনা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা শেষ বিকেলে মাঠে আলোচনা করছে, সিরিজে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অপরিবর্তিত স্কোয়াড নিয়ে সিলেট টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। মঙ্গলবার পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের জন্য ১৫ সদস্যের দল জানিয়েছে বিসিবি।

নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে দলে আছেন প্রথমবার ডাক পাওয়া অমিত হাসান, ঢাকা টেস্টে একাদশে জায়গা পাননি তিনি।

টানা ঝড়-বৃষ্টির কারণে সিলেট থেকে দ্বিতীয় টেস্টের ভেন্যু পরিবর্তনের খবর বেরিয়েছিল। এ ব্যাপারে ব্রডকাস্টার এবং কিউইরেটরদের সঙ্গে বিসিবি আলোচনা করেছিল বলে খবর হয়। শেষঅবধি সবকিছু বিবেচনায় নিয়ে সিলেটেই রাখা হয়েছে ভেন্যু, নিশ্চিত করেছে বিসিবি।

আগামী ১৬ এপ্রিল থেকে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। ম্যাচ সামনে রেখে বুধবার চায়ের শহরে যাওয়ার কথা বাংলাদেশ দলের।

সিলেট টেস্টের বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান তামিম ও অমিত হাসান।

বিষয়:দ্বিতীয় টেস্ট পাকিস্তান বাংলাদেশ মিরপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…