চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাসানের বলে জাকিরের উড়ন্ত ক্যাচ, শরিফুলের জোড়া আঘাত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩২ অপরাহ্ণ ২১, আগস্ট ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দল মাঠে জোড়া উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টস জিতে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছিলেন, রাওয়ালপিন্ডিতে বৃষ্টি হওয়ায় উইকেটে বাড়তি সুবিধা পাবেন পেসাররা। আগে ব্যাটিং নিলে শাহিন আফ্রিদি-নাসিম শাহদের সামলাতেও বেগ পেতে হবে। উইকেটের আচরণও বলছে একই কথা। হাসান-শরিফুলের দুর্দান্ত বোলিংয়ে চাপে রয়েছে স্বাগতিক পাকিস্তান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ২৯ রান। ২৮ বলে ১৩ রান করে ক্রিজে আছেন সাইম আইয়ুব, সঙ্গ দিচ্ছেন ৪ বলে ৫ রান করা সৌদ শাকিল।

রাওয়ালপিন্ডিতে বুধবার বৃষ্টিতে আউটফিল্ড ভেজা থাকায় সকাল-দুপুর পেরিয়ে প্রায় সাড়ে চার ঘণ্টা পর বাংলাদেশ সময় বিকেল ৩টায় টস হয়। দুই ম্যাচের সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। টি-টুয়েন্টি বিশ্বকাপের পর এটি বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ম্যাচ।

ব্যাটে নেমে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। প্রথম ৩ ওভারে ৩ রানের পর চতুর্থ ওভারের তৃতীয় বলে ভাঙে ওপেনিং জুটি। হাসানের করা বলটি ওভারপিচ হয়ে অফস্টাম্পের বাইরে দিয়ে বেরিয়ে যাচ্ছিল। শফিক ব্যাট চালিয়ে বসলে গালি অঞ্চলে থাকা জাকির হাসান শূন্যে লাফিয়ে দুর্দান্ত এক ক্যাচ নেন। ১৪ বলে ২ রান করে মাঠ ছাড়েন স্বাগতিক ওপেনার।

দলীয় ১৪ রানে পাকিস্তান অধিনায়ক শান মাসুদকে ফেরান আরেক পেসার শরিফুল ইসলাম। উইকেটের পেছনে থাকা লিটন দাস নেন দুর্দান্ত আরেক ক্যাচ। ১১ বলে ৬ রান করে সাজঘরের পথ ধরেন শান। শরিফুলের পরের ওভারে লিটনের গ্লাভসে ক্যাচ দেন বাবর আজম। তিনি ফেরেন শূন্য রানে।

প্রথম টেস্টের প্রথমদিনে ৪৮ ওভার খেলা হবে। বাংলাদেশ সময় বিকেল ৫টা ২০ মিনিটে হবে চা বিরতি। শেষ সেশনের শুরু হবে বিকেল ৫.৪০ মিনিটে। খেলা চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত। নির্ধারিত ওভার শেষ করার জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় বাড়ানো যাবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাকিরটেস্ট চ্যাম্পিয়নশিপপাকিস্তানবাংলাদেশরাওয়ালপিন্ডি টেস্টলিড স্পোর্টসশান্তহাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

এক কোটি পাউন্ড জরিমানা চেলসির

জুলাই ৩১, ২০২৬

দিনদুপুরে ডাকাতির চেষ্টাকালে গণপিটুনিতে নিহত ১

জুলাই ৩১, ২০২৬

প্রাথমিকে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় ‘মার্শাল আর্ট’ অন্তর্ভুক্ত করা হচ্ছে: ববি হাজ্জাজ

জুলাই ৩১, ২০২৬

শেখ হাসিনাকে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেওয়া হয়নি

জুলাই ৩১, ২০২৬

পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকবে না: রুহুল কবির রিজভী

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT