চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানকে ধুয়ে দিয়ে বাংলাদেশের কৃতিত্ব দেখছেন আফ্রিদি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৯ পূর্বাহ্ণ ২৬, আগস্ট ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচের টেস্ট সিরিজে প্রথমটিতে বাংলাদেশের বিপক্ষে হেরেছে পাকিস্তান। ঘরের মাটিতে বৃষ্টিবিঘ্নিত প্রথমদিনের পরেরদিন ইনিংস ঘোষণা করে শেষে হার, বেশ হতাশার তাদের জন্য। যা মানতে পারছেন না দলটির সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। বাংলাদেশের কাছে ইতিহাসে প্রথমবার টেস্ট হারা পাকিস্তানকে এক হাত নিয়েছেন তিনি। তবে টেস্ট জয়ের জন্য বাংলাদেশকে কৃতিত্বও দিয়েছেন।

রাওয়ালপিন্ডি টেস্টে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ৪৪৮ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল পাকিস্তান। জবাবে প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৫৬৫ রান করে বাংলাদেশ, লিড পায় ১১৭ রানের। নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৪৬ রানে পাকিস্তান গুটিয়ে গেলে জয়ের জন্য ৩০ রানের লক্ষ্যে মাঠে নামে টিম টাইগার্স। কোনো উইকেট না হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে বাংলাদেশ।

ইতিহাসে প্রথমবার বাংলাদেশের কাছে টেস্ট হারা পাকিস্তানকে নিয়ে তিনটি প্রশ্ন তুলেছেন আফ্রিদি। সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘১০ উইকেটের হার এ ধরনের পিচ প্রস্তুত করার সিদ্ধান্ত, চার জন ফাস্ট বোলার খেলানো এবং বিশেষজ্ঞ স্পিনার না রাখা- স্বাভাবিকভাবেই এসব নিয়ে প্রশ্ন জাগে।’

‘হোম কন্ডিশন সম্পর্কে সচেতনতার অভাব পরিষ্কার দেখতে পাচ্ছি। একইসঙ্গে, টেস্টজুড়ে যে ব্র্যান্ডের ক্রিকেট বাংলাদেশ খেলেছে সেটার কৃতিত্ব তাদের দিতেই হবে।’

সিরিজের শেষ টেস্টে দুই দল মুখোমুখি হবে ৩০ আগস্ট। সেই ম্যাচও রাওয়ালপিন্ডিতেই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফ্রিদিটেস্ট চ্যাম্পিয়নশিপবাংলাদেশ-পাকিস্তানমিরাজরাওয়ালপিন্ডি টেস্টলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

গোলহীন প্রথমার্ধে শুধু উত্তেজনাই ছড়াল

জুলাই ১৬, ২০২৬

মহাখালীর বাস টার্মিনাল কি সরে যাবে?

জুলাই ১৫, ২০২৬
ছবি: পিএমও

চরমপন্থা বা উগ্রবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬

জাল কাগজে ক্ষতিপূরণের প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ১৫, ২০২৬
ছবি: উত্তরায় তিন দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন।

কথায় কথায় আন্দোলন-সংগ্রামে মুখর শিক্ষার্থী-তরুণ প্রজন্ম

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT