চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিটনের চার আটকাতে গিয়ে আহত পাকিস্তানি ফিল্ডার, নেয়া হয়েছে হাসপাতাল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১১ অপরাহ্ণ ১৩, মার্চ ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশের টপ তিন অর্ডার ব্যাটারকে ফিরিয়ে শুরুটা বেশ ভালোই করেছিল পাকিস্তান। কিন্তু ম্যাচের ষষ্ঠ ওভারে বাধে বিপত্তি। লিটন দাসের মারা চার ঠেকাতে গিয়ে গুরুতর চোটে পড়েন পাকিস্তানের হুসাইন তালাত। পরে অ্যাম্বুলেন্সে করে দ্রুতই হাসপাতালে নেয়া হয় তাকে।

বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের খেলা ডাচ-বাংলার সৌজন্যে সরাসরি দেখাচ্ছে ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিন, ধারাভাষ্য প্রচার করছে রেডিও ভূমি।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়,  ম্যাচ চলাকালে ফিল্ডিং করতে গিয়ে তিনি কাঁধে আঘাত পান। সঙ্গে সঙ্গে দলের চিকিৎসকরা মাঠেই তাকে প্রাথমিক চিকিৎসা দেন। পরে বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে দ্রুত রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। চোটের প্রকৃতি ও পরীক্ষা-নিরীক্ষার পরেই জানা যাবে চোট কতটা গুরুতর।

এর পরের ওভারেই শিলা বৃষ্টি ও বজ্রপাতে খেলা বন্ধ হয়ে যায়। ৬.৩ ওভারে তিন উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৭ রান।

ঘটনাটি ঘটে দ্বিতীয় ইনিংসের ষষ্ঠ ওভারের। মোহাম্মদ ওয়াসিমের করা বল দারুণভাবে অফ-সাইডে পাঞ্চ করলেন লিটন। ছুটে গিয়ে বাউন্ডারি লাইনের কাছ থেকে বলটি ভেতরে টেনে পাঠান, তবে শেষপর্যন্ত সেটা চার হয়। কিন্তু তালাত নিয়ন্ত্রণ হারিয়ে বাউন্ডারির লাইনের পেছনে থাকা বিজ্ঞাপন বোর্ডের সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার টসে জিতে পাকিস্তানকে আগে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ব্যাটে নেমে ৪৭.৩ ওভারে সব উইকেট হারিয়ে ২৭৪ রানের পুঁজি পায় সফরকারী দল। জবাবে ৬.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৭ রান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ওয়ানডে সিরিজতালাতপাকিস্তানবাংলাদেশমিরপুরলিটনলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রাণনাশের হুমকি পেয়ে যা বললেন অভিনেতা সোহম

মে ২০, ২০২৬

কানে সিনেমার প্রদর্শনীতে অচেতন দর্শক, বন্ধ হলো শো!

মে ২০, ২০২৬

ফেডারেশন কাপ ফাইনাল: প্রথমার্ধে এগিয়ে মোহামেডান

মে ২০, ২০২৬

‘প্রিন্স’ ও ‘রাক্ষস’ নিয়ে কাল আসছে নতুন ওটিটি

মে ২০, ২০২৬

নিখোঁজের ৬ দিন পর খাল থেকে উদ্ধার গায়িকার মরদেহ

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT