চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লড়ল পাকিস্তান, বাংলাদেশের লক্ষ্য ২৭৫

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২১ অপরাহ্ণ ১৩, মার্চ ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

প্রথম ম্যাচে পাকিস্তানকে অল্প রানে আটকে দিতে পারলেও দ্বিতীয়টিতে খুব বেশি সুবিধা করতে পারেনি বাংলাদেশ। লাল-সবুজদের বিপক্ষে শুরু থেকে আক্রমণাত্মক ব্যাটিংয়ে পৌনে তিনশর সংগ্রহ গড়েছে শাহীন শাহ আফ্রিদির দল। এক ম্যাচ হাতে রেখে ১১ বছর পর পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিততে মিরাজ-লিটনদের চাই ২৭৫ রান।

বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের খেলা ডাচ-বাংলার সৌজন্যে সরাসরি দেখাচ্ছে ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিন, ধারাভাষ্য প্রচার করছে রেডিও ভূমি।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার টসে জিতে পাকিস্তানকে আগে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ব্যাটে নেমে ৪৭.৩ ওভারে সব উইকেট হারিয়ে ২৭৪ রানের পুঁজি পায় সফরকারী দল।

প্রথম ম্যাচেও ৫০ ওভার খেলতে পারেনি পাকিস্তান। ৩০.৪ ওভারে সব উইকেট হারিয়ে কেবল ১১৪ রান তুলতে পারা। দ্বিতীয় ম্যাচের শুরু থেকে রান তোলায় মনোযোগ দেন ওপেনার সাহিবজাদা ফারহান ও মাজ সাদাকাত। বাংলাদেশের পেসারদের এলোমেলো বোলিংয়ের সুবিধা কাজে লাগিয়েছেন মাজ। আগ্রাসী ব‍্যাটিংয়ে তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ফিফটি।

১০৩ রানের ওপেনিং জুটি ভেঙে মাজকে থামান মিরাজ। ৬ চার ও ৫ চারে ৪৬ বলে ৭৫ করে ফেরেন মাজ। বোর্ডে আর ১৮ রান যোগ করতে আরেক ওপেনার সাহিবজাদাকে ফেরান তাসকিন আহমেদ। ২ চারে ৪৬ বলে ৩১ রান করেন তিনি। এক ওভার পর ৬ রান করা শামিল হুসেনকে সাজঘরের পথ দেখান প্রথম ম্যাচে পাঁচ উইকেট শিকার করা নাহিদ রানা।

চতুর্থ উইকেট জুটিতে মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলী আঘার ব্যাটে আসে ১০৯ রান। রানআউট করে জুটি ভাঙেন মিরাজ। ৬২ বলে ৬৪ রান করেন তিনি। একই ওভারে আউট হন রিজওয়ান। ৪৪ রান আসে তার ব্যাট থেকে।

Reneta

বড় পুঁজির দিকে পাকিস্তান এগোতে থাকলেও মাঝে ৯ রান করা হুসাইন তালাতকে ফেরান রিশাদ হোসেন। ১১ রান করা আব্দুল সামাদকে রানআউট করেন আফিফ। শেষদিকে ফাহিম আশরাফ ১৪, শাহীন শাহ আফ্রিদি ৩ ও মোহাম্মদ ওয়াসিম ১ রানে আউট হলে থামতে হয় পাকিস্তানকে।

রিশাদ হোসেন ৩ উইকেট করেন ৫৬ রানে ৯.৩ ওভার বল করে। মেহেদী মিরাজ নেন ২ উইকেট ৩৪ রানে, ১০ ওভার বল করে। এছাড়া একটি করে উইকেট শিকার করেন তাসকিন, মোহস্তাফিজ ও নাহিদ রানা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ানডে সিরিজপাকিস্তানবাংলাদেশমাজ সাদাকাতমিরপুরলিড স্পোর্টসসাহিবজাদা
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বরগুনায় প্রবাসী তরুণের রহস্যজনক মৃত্যু

জুলাই ২৫, ২০২৬

ফুলহ্যামের মূল দলে অভিষেক বাংলাদেশি ফারহানের

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

আন্ধারমানিক ইকোট্যুরিজম কেন্দ্রের বন অফিসের সামনে বাঘের দেখা

জুলাই ২৫, ২০২৬

আলোকিত মানুষ গড়ার কারিগর অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদের ৮৭তম জন্মদিন

জুলাই ২৫, ২০২৬

ভবিষ্যত প্রজন্মকে প্রাণ-প্রকৃতি রক্ষার আন্দোলনে সম্পৃক্ত হবার আহ্বান

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT