চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বাংলাদেশকে বিশ্বাস করা যেন অপরাধ’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪২ অপরাহ্ণ ১৪, মার্চ ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে সালমান আগার রানআউট নিয়ে বিতর্ক যেন থামছেই না। বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ‘অখেলোয়াড়সুলভ’ আচরণ করছেন বলে চলছে আলোচনা সমালোচনা। এ ঘটনার সঙ্গে অনেকে আবার টানছেন ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে অ্যাঞ্জোলে ম্যাথুজকে টাইমড আউটের ঘটনায়। দুটি আউট মিলিয়ে ভারতের সাবেক ক্রিকেটার অজয় জাদেজা বলছেন, বাংলাদেশকে বিশ্বাস করাই যেন এখন অপরাধ। 

শুক্রবার পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে সালমানকে বিতর্কিতভাবে রানআউট করেন মিরাজ। ঘটনাটা ইনিংসের ৩৯তম ওভারের। মিরাজের চতুর্থ বলে রিজওয়ানের শটে বল যায় তার দিকে। মিরাজ সেটি পা দিয়ে আটকান। এ সময় নন-স্ট্রাইক প্রান্তে থাকা ব্যাটার সালমান ক্রিজের বাইরে ছিলেন। বলটি তাদের দুজনের পায়ের কাছেই ছিল। সালমান বলটি মিরাজের হাতে দিতে একটু ঝুঁকেছিলেন। তবে সালমান বল ধরার আগেই মিরাজ বল নিয়ে স্টাম্পে মারেন এবং রানআউটের আবেদন করেন। মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত তৃতীয় আম্পায়ারের কাছে গেলে দেখা যায়, সালমান ক্রিজের বাইরে ছিলেন। আউটের পর গ্লাভস-হেলমেট ছুড়ে ফেলে ক্ষোভ প্রকাশ করেন সালমান।

সেই প্রসঙ্গে অজয় বলেছেন, ‘অ্যাঞ্জেলো ম্যাথুজের টাইমড আউট থেকে শুরু করে সালমান আলি আগার বিতর্কিত রানআউট, দেখে মনে হচ্ছে বাংলাদেশকে বিশ্বাস করা যেন অপরাধ। বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামলে সব দলকেই অতিরিক্ত সতর্ক থাকতে হবে।’

Banglabid

এরআগে ভারতের মাটিতে ২০২৩ বিশ্বকাপে লঙ্কানদের বিপক্ষে টাইগারদের ম্যাচে আলোচিত টাইমড আউটের ঘটনাটি ছিল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা পেতে যে ম্যাচ জেতার কোন বিকল্প ছিল না শ্রীলঙ্কা ও বাংলাদেশ সামনে। ব্যাটিং করতে নেমে ম্যাথুজের দল ছিল বিপদে, এমন সময় ম্যাথুজকে আন্তর্জাতিক ইতিহাসের প্রথম টাইমড আউট করেছিল বাংলাদেশ।

সেই ম্যাচে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান ম্যাথুজের বিপক্ষে টাইমড আউটের আবেদন করার পর তা আর ফিরিয়ে নেননি। কোন বল না খেলেই ড্রেসিংরুমে ফিরতে হয়েছিল ম্যাথুজকে। যেটি পরে আলোচনা-সমালোচনার কেন্দ্রে চলে আসে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ানডেপাকিস্তানবাংলাদেশমিরপুরমেহেদী হাসান মিরাজলিড স্পোর্টসসালমান আগা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট আবেলিয়ার্দো দে লা এসপ্রিয়েলা (আল জাজিরা)।

ভূমিকম্পে বিপর্যস্ত কলম্বিয়া: ট্রাম্পের কাছে শুল্ক স্থগিতের অনুরোধ

আগস্ট ১৬, ২০২৬

মিরাজ ৫, হাসানের ৩ উইকেট, ৫৭ করলেই ইতিহাস লিখবে বাংলাদেশ

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে রাজনীতিতে সক্রিয় নারীদের পরিবার ও ক্যারিয়ার সামলানো নিয়ে নতুন আলোচনা

আগস্ট ১৬, ২০২৬
ছবি: প্রতিনিধি।

ফুল দেওয়ার প্রলোভনে ৯ বছরের শিশুকে ধর্ষণ

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

দলীয় কার্যালয়ে পাওয়া গেল তৃণমূলের প্রবীণ নেতা আশিস বন্দ্যোপাধ্যায়ের মরদেহ

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT