চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাটে-বলে উজ্জ্বলতা ছড়িয়ে সিরিজ জয়ের উৎসবে মাতল বাংলাদেশ

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১তে জিতেছে বাংলাদেশ, খেলা দেখিয়েছে আইস্ক্রিন ও ধারাভাষ্য থাকছে রেডিও ভূমিতে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫০ অপরাহ্ণ ১৫, মার্চ ২০২৬
ক্রিকেট, স্পোর্টস, স্পোর্টস লাইভ
A A

তানজিদ তামিমের সেঞ্চুরিতে বড় স্কোর তুলে অনেকটাই নিশ্চিন্ত ছিল বাংলাদেশ। পাকিস্তানের দ্রুত ৩ উইকেট নিয়ে জয়ের সুবাস পাচ্ছিল মেহেদী হাসান মিরাজের দল। তবে সালমান আলি আগার সেঞ্চুরিতে ম্যাচের মোড় ঘুরতে থাকে। শেষ দিকে ব্যাট হাতে শাহিন শাহ আফ্রিদি হয়ে ওঠেন বাংলাদেশের দুশ্চিন্তার কারণ। তবে শেষ ওভারে রিশাদ হোসেনের অতি ভালো বোলিংয়ে জয় তুলে নেয় টিম টাইগার্স। ১১ রানের জয় পাওয়ায় ২-১ ব্যবধানে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ।

রোববার গড়ায় বাংলাদেশ-পাকিস্তান সিরিজের তৃতীয় ওয়ানডে। সব খবর দ্রুত পেতে চোখ রাখুন চ্যানেল আই অনলাইনে। লাইভ ব্লগে পাঠকদের জন্য একত্রে থাকছে তিন ম্যাচের সিরিজ নির্ধারণী লড়াইয়ের সবকিছু। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলা গড়িয়েছিল বাংলাদেশ সময় দুপুর ২টা ১৫ মিনিটে। ডাচ-বাংলার সৌজন্যে খেলা দেখিয়েছে ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিন, ধারাভাষ্য দিয়েছিল রেডিও ভূমি।

২২.৫৯

Banglabid

তানজিদ তামিমের সেঞ্চুরিতে বড় স্কোর তুলে অনেকটাই নিশ্চিন্ত ছিল বাংলাদেশ।

তানজিদের সেঞ্চুরির পর বলে শেষের রোমাঞ্চ, সিরিজ জয়ের হাসি বাংলাদেশের

২২.৫৭

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ- ২৯০/৫ (৫০)
তানজিদ তামিম- ১০৭ (১০৭)
তাওহীদ হৃদয়- ৪৮* (৪৪)

Reneta

হারিস রউফ- ৫২/৩ (১০)

পাকিস্তান- ২৭৯/১০ (৫০)
সালমান আঘা ১০৬ (৯৮)
সাদ মাসুদ ৩৮ (৪৪)

তাসকিন আহমেদ ৪৯/৪ (১০)

২২.৫৫

আফ্রিদিকে ফেরালেন রিশাদ, ১১ রানে জয় বাংলাদেশের
আগের ৬ ওভারে খরুচে বোলিং করা রিশাদ হোসেনের ওভারে ১৪ রান নিতে পারেননি শাহিন শাহ আফ্রিদি। কেবল ২ রান দিয়ে পাকিস্তান অধিনায়কের উইকেট নিয়েছেন তরুণ লেগ স্পিনার। শেষ বলে ছক্কার চেষ্টায় বেরিয়ে এসে স্টাম্পড হন আফ্রিদি। ১১ রানের জয়ের উচ্ছ্বাসে ভাসে বাংলাদেশ।

২২.৪৮

রউফকে ফেরালেন মোস্তাফিজ
হাঁটুতে ব‍্যথা নিয়ে ওভারের শেষ বলটি করতে আসেন মোস্তাফিজ। তাকে ছক্কা মারতে গিয়ে মেহেদী হাসান মিরাজের হাতে ধরা পড়লেন হারিস রউফ। ৪৯ ওভারে পাকিস্তানের রান ৯ উইকেটে ২৭৭। ক্রিজে পাকিস্তানের শেষ জুটি। জয়ের জন‍্য শেষ ওভারে ১৪ রান চাই তাদের।

২২.৩৫

চোট পেলেন মোস্তাফিজ
৪৮.৫ ওভারে শাহিনশাহ আফ্রিদির শট সরাসরি হিট করে মোস্তাফিজের হাঁটুতে। গুরুতর চোট পান টাইগার পেসার। মাঠেই লুটিয়ে পড়েন। দ্রুতই মাঠে আসেন ফিজিও, তবে প্রাথমিক চিকিৎসাতেই সেরে উঠেন মোস্তাফিজ।

২২.৩০

সালমানকে ফেরালেন তাসকিন
অবশেষে সালমানকে আউট করতে পারল বাংলাদেশ। তাসকিনের বলে যেভাবে ব্যাটে লাগাতে চেয়েছেন পারেননি, বল উঠে যায় ওপরে। মিড উইকেট বাউন্ডারি থেকে ভেতরের থেকে দৌড়ে এসে ক্যাচ নিয়েছেন নাজমুল হোসেন শান্ত। সালমান ফিরেছেন ৯৮ বলে ১০৬ রান করে। তাসকিনের এটি চতুর্থ উইকেট।
৪৮ ওভারে ৮ উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ২৬৩ রান।

২২.১১

সালমানের সেঞ্চুরি, চাপে বাংলাদেশ
নাহিদ রানার শর্ট লেন্থের বল ফ্লিক শটে উইকেটরক্ষকের মাথার ওপর দিয়ে ছক্কা মেয়ে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি পূর্ণ করলেন সালমান আলি আঘা। ৮৯ বলে সেঞ্চুরি হাঁকালেন তিনি। চাপ বাড়ছে বাংলাদেশের।
৪৫ ওভারে ৭ উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ২৪৬ রান।

২১.৪৯

আবারও তাসকিনের উইকেট
বিপজ্জনক হয়ে ওঠা সালমান-আশরাফ জুটি ভাঙলেন তাসকিন আহমেদ। সাহিবজাদা ফারহান ও মোহাম্মদ রিজওয়ানের পর এবার ফাহিম আশরাফকে (২০ বলে ৯রান) ফেরালেন তিনি। ভেঙেছে ৪৮ রানের জুটি।
৪০ ওভারে ৭ উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ২১১ রান।

২১.২৮

সালমানের ফিফটি
রিশাদকে লং অফের ওপর দিয়ে ছক্কা মেরে ফিফটি পূর্ণ করেছেন সালমান আঘা। রান তাড়ার পথে এগিয়ে চলেছে পাকিস্তান।
৩৬ ওভারে ৬ উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ১৮৪ রান।

২১.০৯

সাদ মাসুদকে ফেরালেন মোস্তাফিজ
৩১.২ ওভারে অভিষিক্ত সাদ মাসুদকে বোল্ড করেছেন ফিজ। ৫ চারে ৪৪ বলে ৩৮ রান করেন সাদ। ১৬১ রানে ষষ্ঠ উইকেট হারাল পাকিস্তান।

২০.৪২

২৫ ওভারে পাকিস্তানের সংগ্রহ ৫ উইকেটে ১২৩
সালমান আগা ১৯ রানে এবং সাদ মাসুদ ২৩ রানে ব্যাট করছেন।

২০.১৯

শতরানের আগেই ৫ উইকেট নেই পাকিস্তানের
পাকিস্তানের পঞ্চম উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান। ৪৫ বলে ৩৪ রান করে ফিরে গেছেন অভিষিক্ত আব্দুল সামাদ।
২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ৯৯ রান।

২০.০৫

জুটি ভাঙলেন নাহিদ
ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ধাক্কা খেয়েছে পাকিস্তান। নাহিদ রানার শিকার হয়ে ৫০ রানের জুটি ভেঙে সাজঘরের পথ ধরেছেন গাজী ঘোরি। ৩৯ বলে ২৯ রান এসেছে তার ব্যাট থেকে।
১৪ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ৬৭ রান।

১৯.৪৫

ঘুরে দাঁড়ানোর চেষ্টায় পাকিস্তান
প্রথম তিন ওভারে তিন উইকেট হারিয়ে ফেলার পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে সফরকারী দল। অভিষেক ম্যাচ খেলতে নামা গাজী ঘোরিকে নিয়ে জুটি গড়েছেন এই সিরিজেই ওয়ানডে অভিষেক হওয়া আবদুল সামাদ। দুজনের অবিচ্ছিন্ন চতুর্থ উইকেট জুটিতে এপর্যন্ত উঠেছে ২৬ রান।
১৩ ওভারে ৩ উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ৬৩ রান।

১৯.১৫

তিন ওভারে তিন উইকেট নেই পাকিস্তানের
টানা তৃতীয় ওভারে উইকেট হারাল পাকিস্তান। এবার তাসকিনের বলে বোল্ড হলেন মোহাম্মদ রিজওয়ান। ফিরেছেন ৪ বলে ৪ রানে। ১৭ রানে তৃতীয় উইকেট হারাল পাকিস্তান।

১৯.০৫

নাহিদের প্রথম সাফল্য
নিজের প্রথম ওভারে উইকেট পেলেন নাহিদ রানাও। আগের ম্যাচে ৭৫ রান করা মাজ সাদাকাতকে ফেরালেন তিনি। তার ব্যাট থেকে এসেছে ৫ বলে ৬ রান।
দ্বিতীয় ওভার শেষে ২ উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ১২ রান।

১৮.৫৫

শুরুতেই উইকেট তাসকিনের
রান তাড়ায় নামা পাকিস্তানের প্রথম ওভারেই উইকেট তুলে নিয়েছেন তাসকিন আহমেদ। সাহিবজাদা ফারহানকে (৫ বলে ৬ রান) উইকেটরক্ষক লিটন দাসের ক্যাচ বানিয়েছেন তিনি।
প্রথম ওভার শেষে এক উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ৬ রান।

১৮.১০

তানজিদের সেঞ্চুরি, সিরিজ জিততে চ্যালেঞ্জিং পুঁজি বাংলাদেশের

১৮.০৯

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ- ২৯০/৫ (৫০)
তানজিদ তামিম- ১০৭ (১০৭)
তাওহীদ হৃদয়- ৪৮* (৪৪)

হারিস রউফ- ৫২/৩ (১০)

১৮.০৮

বাংলাদেশ ২৯০ পর্যন্ত যেতে পারল
প্রথম ওয়ানডে তো বটেই, প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি পেয়েছেন তানজিদ হাসান তামিম। টাইগার ওপেনারের ৬ চার ও ৭ ছয়ে ১০৭ বলে ১০৭ রানের ইনিংস চ্যালেঞ্জিং সংগ্রহের ভিত দিয়েছে স্বাগতিকদের। পরে লিটন দাসের ৪১ ও তাওহীদ হৃদয়ের অপরাজিত ৪৮ রানের দৃঢ়তায় নির্ধারিত ওভারে ৫ উইকেটে ২৯০ পর্যন্ত পৌঁছেছে টিম টাইগার্স।

১৭.৪৮

বাংলাদেশ-২৬২/৩ (৪৬.২)

১৭.১৯

হোম অব ক্রিকেট মিরপুরে অবশেষে খরা কাটল টাইগার ওপেনারের

ওয়ানডে দিয়ে তানজিদের প্রথম সেঞ্চুরি এলো

১৭.০১

বাংলাদেশের দুইশত
ওপেনার তানজিদ তামিমের বিদায়ের পর ব্যাটে নামেন তাওহীদ হৃদয়। শাহিন আফ্রিদির বলে বাউন্ডারি মেরে দুইশ রান পূরণ হয় বাংলাদেশের।

১৭.০১

তানজিদের বিদায়
সেঞ্চুরির পর বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি তানজিদ তামিম। আবরার আহমেদের বলে কাভারে শট খেলে শাহিন আফ্রিদির হাতে ক্যাচ দেন এ ব্যাটার। করেন ১০৭ বলে ১০৭ রান।

১৬.৪৬

তানজিদের সেঞ্চুরি
ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন বাঁহাতি ওপেনার তানজিদ হাসান তামিম। ৩৩তম ওভারের শেষ বলে সালমান আঘাকে ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি তুলে নেন এ তারকা ব্যাটার। তার ইনিংসে ছয়টি চার ও সাতটি ছক্কার মার ছিল। তার সেঞ্চুরি আসে ৯৮ বলে।

১৬.২৭

শান্তর বিদায়
তানজিদ তামিম ও নাজমুল হোসেন শান্ত দ্বিতীয় উইকেট জুটিতে ভালো সংগ্রহ গড়ছিলেন। তবে হারিস রউফের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে আউট হন। শান্ত রিভিউ নিলেও সেটি বাতিল হয়।

১৬.২০

তানজিদের ক্যারিয়ার সেরা
ওয়ানডেতে সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন বাঁহাতি ওপেনার তানজিদ হাসান তামিম। তার আগের সর্বোচ্চ রানের ইনিংসটি ছিল ৮৪ রানের।

১৫.৩৭

সাইফের বিদায়
শতরানের জুটি গড়ার পর প্রথম ব্যাটার হিসেবে সাজঘরে ফিরেছেন সাইফ হাসান। শাহিন আফ্রিদিকে উড়িয়ে মারতে গিয়ে বোল্ড হওয়া সাইফ ৫৫ বলে ৩৬ রান করেছেন। তার ইনিংসে তিনটি চারের মার ছিল।

১৫.৩৫

ওপেনিংয়ে শতরান
সিরিজ নির্ধারণী ওয়ানডেতে ওপেনিংয়ে শতরানের দেখা পেয়েছে বাংলাদেশ। ১৮তম ওভারে আসে শতরানের জুটি। তামিম ৬৩ রানে এবং সাইফ ৩৬ রানে অপরাজিত আছেন।

১৫.২৩

তামিমের ফিফটি
পাকিস্তানের বিপক্ষে সিরিজে দ্বিতীয় ফিফটির দেখা পেয়েছেন ওপেনার তানজিদ হাসান তামিম। তার ফিফটি এসেছে ৪৭ বলে যেখানে তিনটি চার ও চারটি ছক্কার মার ছিল।

১৫.০৩

ফিফটি
দশম ওভারে এসে ৫০ রানের দেখা পেয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ তামিম ও সাইফ হাসান অপরাজিত আছেন।

১৪.৫৯

মিরপুরে সিরিজ নির্ধারণী ওয়ানডেতেও দর্শক উপস্থিতি কম। প্রায় ফাঁকা মিরপুরের গ্যালারি।

১৪.৫২

পাকিস্তানের রিভিউ নষ্ট
অষ্টম ওভারে ফাহিম আশরাফের বলে সাইফ হাসানের লেগ বিফোরের আবেদন করেছিল পাকিস্তান। আম্পায়ার তাতে সাড়া না দেয়ায় রিভিউ নেয় শাহিন আফ্রিদি। কিন্তু রিভিউতে দেখা যায় বল স্টাম্পে লাগেনি, নষ্ট হয় পাকিস্তানের প্রথম রিভিউ।

১৪.৪৫

সাবধানী ব্যাটিং বাংলাদেশের
সিরিজ নির্ধারণী ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে দেখেশুনে ব্যাটিং করছে বাংলাদেশ। বল ও রানের গতি চলছে সমানতালে।

১৪.২৫

রউফকে চার-ছক্কা হাঁকালেন তামিম
তৃতীয় ওয়ানডের শুরুতে হারিস রউফকে চার ও ছক্কা হাঁকিয়ে ইনিংস শুরু করেছেন তানজিদ হাসান তামিম। পরের ওভারে শাহিন আফ্রিদিকে চোখ ধাঁধানো শটে বাউন্ডারি হাঁকিয়েছেন সাইফ হাসান।

১৩.৫৩

পাকিস্তান একাদশ
সাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, গাজী ঘোরি, মো. রিজওয়ান, সালমান আলী আঘা, আব্দুল সামাদ, সাদ মাসুদ, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি, হারিস রউফ এবং আবরার আহমেদ।

১৩.৫০

বাংলাদেশের একাদশ
মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহীদ হৃদয়, আফিফ হোসেন, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান এবং নাহিদ রানা।

১৩.৪৫

টস
তৃতীয় ও শেষ ওয়ানডের সিরিজ নির্ধারণী ম্যাচে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে পাকিস্তান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তামিমতালাততাসকিনপাকিস্তানফারহানবাংলাদেশমিরপুরমিরাজমোস্তাফিজরানারিশাদলিটনলিড স্পোর্টসশাহিন আফ্রিদিসাদাকাতসালমান
শেয়ারTweetPin

সর্বশেষ

কিশোর ক্রিকেটারের সাথে সংঘর্ষে প্রান হারালেন মেন্ডিসের স্কুল জীবনের কোচ

আগস্ট ১৪, ২০২৬

দাম কমল ডলারের, দেশের বাজারে এর প্রভাব কী?

আগস্ট ১৪, ২০২৬

সিয়ামের পোস্টে ‘আন্ধার’-এর নতুন চমক!

আগস্ট ১৪, ২০২৬

সোনার হরিণ ধরার স্বপ্ন অধরাই রয়ে গেল: লিসবনে ঘুমন্ত অবস্থায় যশোরের প্রবাসীর মৃত্যু

আগস্ট ১৪, ২০২৬

এশিয়া কাপের জন্য কেমন দল সাজাল বাংলাদেশ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT