চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করতে পারল না বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৫ অপরাহ্ণ ২৯, অক্টোবর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ক্রিকেট দল জিতেছে ম্যাচ, উল্লাসে ভাসছে খেলোয়াড়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তান মেয়েদের বিপক্ষে প্রথম দুই টি-টুয়েন্টি জিতে সিরিজ জয়ের পর হোয়াইটওয়াশ করার সুযোগ এসেছিল বাংলাদেশের হাতে। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেননি নিগার সুলতানা জ্যোতির দল। শেষ ম্যাচে ৩১ রানে হেরে ২-১ ব্যবধানে সিরিজ শেষ করেছে বাংলাদেশ।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা। তবে পাকিস্তানকে অল্প রানে বেঁধে রাখতে পারেননি নাহিদা-স্বর্ণারা। নির্ধারিত ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৩২ রান তোলে পাকিস্তান।

পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৬১ রান করেন ওপেনার মুনিবা আলী। দ্বিতীয় সর্বোচ্চ ৪৮ রান করেন বিসমাহ মারুফ। বাংলাদেশের পক্ষে ফারিহা তৃষ্ণা ৪ ওভারে ২১ রানে ২ উইকেট এবং নাহিদা আক্তার ও সানজিদা আক্তার একটি করে উইকেট নেন।

Banglabid

১৩৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে খুব একটা সুবিধা করতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা। ডানহাতি ওপেনার শামীমা সুলতানা ছাড়া আর কোনও ব্যাটার তেমন প্রতিরোধ গড়তে পারেননি। ৩৮ বলে ২৬ রান করেন এ ওপেনার।

দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রান আসে শরিফা খাতুনের থেকে। ১৭ রান করেন সোবহানা মোস্তারি। নির্ধারিত ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১০১ রান তুলতে পারে বাংলাদেশ।

পাকিস্তানের পক্ষে ২টি করে উইকেট নেন সাদিয়া ইকবাল ও আলিয়া রিয়াজ। নিদা দার, নাসরা সান্ধু এবং উম্মে হানি নেন একটি করে উইকেট।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলিয়াজ্যোতিতৃষ্ণাপাকিস্তানবাংলাদেশলিড স্পোর্টসশামিমাসাদিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের মালিকানা বিক্রির পরিকল্পনার নেতৃত্বে থাকা সেই ব্যাংকারের সঙ্গে কী যোগসূত্র ছিল এপস্টিনের

আগস্ট ১১, ২০২৬

কাইথি-লিও-কুলির পরিচালক এবার নায়ক, বক্স অফিসে তোলপাড়!

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের আবহাওয়ার উপযোগী এসি আনল আইটেল

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রসূতি সেজে নবজাতক চুরি, গোবিন্দগঞ্জে স্বামী-স্ত্রী আটক

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফজলুল হক ট্রাস্ট ফান্ড চালু

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT