চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরের আসরে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব: রাকিবুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৭ অপরাহ্ণ ১৬, নভেম্বর ২০২৫
অন্যান্য খেলা, স্পোর্টস
A A
রাকিবুলের সঙ্গে একজন প্রবীণ ব্যক্তি পুরস্কার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপের বাছাইপর্বে খেলার জন্য পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের প্লে-অফ সিরিজে নেমেছিল বাংলাদেশ হকি দল। হোয়াইটওয়াশ হয়েছে তারা। প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া, শেষ ম্যাচেও বড় ব্যবধানে হার জুটেছে। পরে দলের হয়ে রাকিবুল হাসান রকি বললেন পরের আসরে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব।

‘আমরা চিন্তা করছিলাম ভালো হকি খেলব। চেষ্টা করেছি, দুর্ভাগ্যবশত আমাদের ভুলে গোলগুলো হজম করেছি। সামনে যে টুর্নামেন্টগুলো আছে, সুযোগগুলো আছে, আমরা সেগুলোতে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব।’

‘তিনটা ম্যাচেই আমরা হেরেছি, কিন্তু আমাদের অনেক উন্নতি হয়েছে হকিতে। আমাদের একটা সমস্যা বা বাংলাদেশের হকি সংস্কৃতিতে আমাদের যে সমস্যাটা তা হল, ম্যাচ টেম্পারটা খুব খারাপ। সেটা আমরা শেষ পর্যন্ত ধরে রাখতে পারি না। যদি আমরা লিডেও থাকি শেষে গিয়ে গোল খেয়ে ফেলি। আমাদের এই বিষয়টার উন্নতি করতে হবে। আমাদের ম্যাচ টেম্পারটা বাড়ানো দরকার।’

সিরিজে ইমার্জিং খেলোয়াড় নির্বাচিত হওয়া রকি নিজের পারফরম্যান্স নিয়ে বললেন, ‘এটা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ আসর ছিল। বিশেষ করে আমরা যারা জুনিয়র আছি এই সময়টা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ এবং ক্রিটিক্যাল সময়। আমাদের সবশেষ সুইজারল্যান্ড সফরটা হয়নি। তাই এই সিরিজটা আমাকে বা আমরা সাতজন আছি জুনিয়র টিমের, সবাই নিজেকে নিজের অবস্থানটা বুঝিয় দিয়েছে।’

‘এই সিরিজটা বলছে আমরা কোথায় আছি, কোন পর্যায়ে আছি, আমাদের প্রস্তুতি কেমন। আলহামদুলিল্লাহ সবকিছু মিলে বুঝতে পারছি কোন পজিশনে আছি আর আমার কী কী নিয়ে কাজ করতে হবে। আরও ১০-১৫ দিন আছে, আমি ওটা নিয়ে কাজ করব, আর সবাইকে কাজ করতে বলব।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাকিস্তানবাংলাদেশবিশ্বকাপরাকিবুললিড স্পোর্টসহকি
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘এক দফা’ নিয়ে বিতর্ক হাস্যকর, জুলাই আন্দোলনে সবার মালিকানা আছে: ফারুকী

আগস্ট ২, ২০২৬

ইংল্যান্ডে প্রীতি ম্যাচ খেলছে না বার্সেলোনা

আগস্ট ২, ২০২৬

আন্দোলনে আহত-নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে: প্রেস সচিব

আগস্ট ২, ২০২৬

সাকিবের খরুচে বোলিং, দুইশ পার ডাম্বুলার

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT