২০২৩-২৫ মৌসুমের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে লড়বে অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকা। ইংল্যান্ডের লর্ডসে ১১ জুন শুরু হবে শিরোপার লড়াই। ফাইনালে জয়ীদের জন্য পুরস্কারের অর্থ ঘোষণা করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ীরা পাবে ৩.৬ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪৪ কোটি টাকা। পুরস্কারের পরিমাণ গত দুই আসরের মোট অর্থের থেকে বেশি। রানার্সআপ দল গত আসর থেকে এবার প্রায় সাড়ে ২৫ কোটি টাকা বেশি পাবে।
গত আসরে রানার্সআপ দলের প্রাইজমানি ছিল প্রায় ১০ কোটি টাকা। গত দুই আসরের চ্যাম্পিয়ন দল নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। তারা দুই আসরে প্রায় সাড়ে ১৯ কোটি টাকা করে পেয়েছিল।
আসরের তিনে শেষ করা ভারত পাবে ১.৪ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ১৭ কোটি টাকা। নয় দলের আসরে বাংলাদেশ শেষ করেছে সাতে থেকে। নাজমুল হোসেন শান্তদের মাধ্যমে বাংলাদেশ এবার পাবে প্রায় ৯ কোটি টাকা।
তালিকায় সবার শেষে পাকিস্তান। বাবর আজমদের দেশ পাচ্ছে প্রায় ৬ কোটি টাকা।







