চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্লে-অফের প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরে গেল বাংলাদেশ

হকি বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৬ অপরাহ্ণ ১৩, নভেম্বর ২০২৫
অন্যান্য খেলা, স্পোর্টস
A A
বাংলাদেশের খেলোয়াড়রা মাঠে দাঁড়িয়ে জাতীয় পতাকা উঁচু করে সম্মান জানাচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিল্ড হকি বিশ্বকাপ বাছাইপর্বে জায়গা করে নিতে তিন ম্যাচের প্লে-অফে প্রথমটিতে বড় ব্যবধানে জিতেছে পাকিস্তান। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বাংলাদেশকে ৮-২ গোলে বিধ্বস্ত করেছে আহমেদ বাটের দল। সিরিজে ১-০তে এগিয়ে গেল সফরকারী দলটি।

প্রথম কোয়ার্টারের তিন মিনিটের দিকে পেনাল্টি বক্সের মধ্যে ফাউল করেন রোমান সরকার। তার মাথা স্টিকের আঘাত লাগে, আহত হয়ে হাসপাতালে যেতে হয় স্বাগতিক তারকাকে। পরে পাঁচ মিনিটে প্রথম গোল হজম করে বাংলাদেশ। পেনাল্টি স্ট্রোক থেকে গোল করেন পাকিস্তান অধিনায়ক আহমেদ বাট, ১-০তে এগিয়ে যায় দলটি।

প্রথম কোয়ার্টার শেষ হওয়ার ৩০ সেকেন্ড আগে বাংলাদেশকে সমতায় আনেন হোজিফা হোসেন। প্রথম কোয়ার্টার ১-১ সমতা শেষ করে রিয়াজুল বাবুর বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারে চতুর্থ মিনিটে আবারও পিছিয়ে পড়ে বাংলাদেশ। পাকিস্তানকে এগিয়ে দেন আহমেদ নাদিম, ২-১ গোলে লিড পায় দলটি।

Banglabid

দ্বিতীয় কোয়ার্টারে পরপর পাঁচটি পেনাল্টি কর্নার আদায় করে নেয় পাকিস্তান, সেখান থেকে একটি গোল আদায় করে ৩-১এ এগিয়ে যায়। দ্বিতীয় কোয়ার্টারের শেষ মিনিটে আরও পিছিয়ে পড়ে বাংলাদেশ, আরফাজের গোলে ৪-১ করে ফেলে সফরকারী দলটি। অনেক পিছিয়ে পড়ে বিরতিতে যায় বাংলাদেশ।

তৃতীয় কোয়ার্টারে ফিরে আরও গোল করে পাকিস্তান। ৫-১এ এগিয়ে যাওয়া গোলটি করেন গজনফার আলী। বাংলাদেশের সোহানুর সবুজ একটি গোল করলেও তা বাতিল হয়ে যায়। এ কোয়ার্টারে বাংলাদেশ কয়েকটি আক্রমণ এবং পেনাল্টি কর্নার পেলেও কাজে লাগাতে পারেনি। উল্টো তৃতীয় কোয়ার্টার শেষ হওয়ার দুমিনিট আগে আরও একটি গোল হজম করে ৬-১এ পিছিয়ে পড়ে।

চতুর্থ কোয়ার্টারে শুরুতে হান্নান শহিদ গোল করে পাকিস্তানকে ৭-১ বানিয়ে দেন। খেলা শেষ হওয়ার পাঁচ মিনিট আগে গোল ব্যবধান আরও বাড়ায় পাকিস্তান, ৮-১ করে। বাংলাদেশের পক্ষে দ্বিতীয় গোলটি করেন আমিরুল ইসলাম, শেষপর্যন্ত ব্যবধান দাঁড়ায় ৮-২। বড় জয়ে মাঠ ছাড়ে পাকিস্তান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরফাজনাদিমপাকিস্তানবাংলাদেশবিএইচএফরিয়াজুললিড স্পোর্টসহোজিফা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT