চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গাদের জীবন বাঁচাতে সীমান্ত খুলে দিয়েছিলো বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
১:২৫ অপরাহ্ণ ২৫, আগস্ট ২০২৫
বাংলাদেশ
A A

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সম্পদ ও সামর্থের সীমাবদ্ধতা সত্ত্বেও ২০১৭ সালে এবং তারও আগে রোহিঙ্গাদের জীবন বাঁচাতে মানবিক কারণে সীমান্ত খুলে দিয়েছিল বাংলাদেশ।

সোমবার (২৫ আগস্ট) রোহিঙ্গা ইস্যুতে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়ে এ কথা বলেন তিনি। এর আগে সকাল ১০টার দিকে তিনি কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন।

প্রধান উপদেষ্টা বলেন, রোহিঙ্গাদের জাতিগত নির্মূলের ভয়াবহ পরিকল্পনা বাস্তবায়ন থেকে সশস্ত্র ঘাতকদের থামানো আমাাদের নৈতিক দায়িত্ব। মিয়ানমার সরকার ও আরাকান আর্মিকে নিশ্চিত করতে হবে যাতে আর কোনো রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ না করে।

এসময়, মিয়ানমারে রোহিঙ্গাদের জাতিগত নির্মূল থেকে রক্ষায় বৈশ্বিক উদ্যোগের আহ্বান জানান প্রধান উপদেষ্টা।

সম্মেলনে প্রধান উপদেষ্টা রোহিঙ্গাদের সমস্যা সমাধানে ৭ দফা প্রস্তাব ঘোষণা করেন।

প্রস্তাবিত দফা সমূহ: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, দাতা সংস্থার অব্যাহত সহায়তা, রোহিঙ্গাদের প্রতি সব ধরনের সহিংসতা বন্ধ, রোহিঙ্গা ইস্যুতে আলোচনায় প্ল্যাটফর্ম স্থাপন, আসিয়ান ও প্রতিবেশী দেশসহ আন্তর্জাতিক মহলের সহায়তা, জাতিগত নিধনের বিরুদ্ধে অবস্থান এবং রোহিঙ্গাদের প্রতি সহিংসতার বিচার নিশ্চিত করা।

Reneta

অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশে এখন ভালো পরিবেশ রয়েছে। একারণে সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করেছে।

সম্মেলন থেকে জানানো হয় সংকট মোকাবেলায় আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘে রোহিঙ্গা ইস্যুতে বিশ্বের সবচেয়ে বড় সম্মেলন অনুষ্ঠিত হবে। যেখানে ১৭০ টি দেশ অংশ নেবে।

২৪ আগস্ট থেকে শুরু হওয়া এ সম্মেলন শেষ হবে ২৬ আগস্ট। সম্মেলনে ৪০টি দেশের প্রতিনিধি, জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও আন্তর্জাতিক সংগঠনগুলো অংশ নিয়েছেন। অংশ নিয়েছে রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতিনিধিরাও।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসআন্তর্জাতিক সম্মেলনকক্সবাজারপ্রধান উপদেষ্টারোহিঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

ক্রোয়েশিয়াকে সঙ্গী করে গ্রুপচ্যাম্পিয়ন ইংল্যান্ড, ১৬ বছর পর নকআউটে ঘানা

জুন ২৮, ২০২৬

আবারও ড্রেসিংরুমে আবেগঘন বার্তা রেখে গেল ইরান

জুন ২৭, ২০২৬

‘শুধু নির্যাতিত নই, দুর্ভাগাও’: ইরান কোচ

জুন ২৭, ২০২৬

উগার্তের চোটে ফিফার ক্ষতিপূরণ পেতে পারে ইউনাইটেড

জুন ২৭, ২০২৬

শোক সামলে ফ্রান্সের বিশ্বকাপ দলে ফিরলেন দেশম

জুন ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT