চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উত্তরায় হয়ে গেল নেটওয়ার্ক প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্ট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২২ অপরাহ্ণ ১৩, এপ্রিল ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

দেশের ইন্টারনেট সেবা খাতে সুপরিচিত প্রতিষ্ঠান বাংলাদেশ অনলাইন লিমিটেডের (বিওএল) আয়োজনে হয়ে গেল একদিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট নেটওয়ার্ক প্রিমিয়ার লিগ (এনপিএল)। রাজধানীর উত্তরায় মেজবা ক্রিকেট একাডেমি মাঠে টুর্নামেন্টে অংশ নেয় চারটি দল।

কোড ক্রাশারস, নেটওয়ার্ক টাইটানস, টেক থান্ডার এবং ডেটা স্ট্রিমার্স অংশ নেয় টুর্নামেন্টে। নকআউট পদ্ধতিতে প্রতিযোগিতায় অংশ নেয়া দলগুলো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও আকর্ষণীয় খেলা উপহার দেয়। চ্যাম্পিয়ন হয় কোড ক্রাশারস এবং রানার্সআপ নেটওয়ার্ক টাইটানস।

অলরাউন্ড পারফরম্যান্সে ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছেন কোড ক্রাশারস টিমের মুরাদ হাসান। মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ দেন প্রতিষ্ঠানটির চিফ অপারেশন অফিসার প্রকাশ কান্তি দাস। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রতিষ্ঠানের হেড অব এইচ আর ফারজানা রহমান। অংশ নেয়া সকল দলকে ধন্যবাদ জানান তিনি। ভবিষ্যতেও এধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

উপস্থিত ছিলেন হেড অব টেক সাপোর্ট ফায়হাদুল ইসলাম, ডিজিএম দেবাশীষ দাস, ডিজিএম আশফাক আলম। উল্লেখ্য, প্রতিযোগিতাটির টাইটেল স্পন্সর ছিল বিওএল এবং কোস্পন্সর হিসেবে ছিল নিনাদ, এসএএস (স্মার্ট ডোর লক) ও সাত কাহন।

আয়োজনের মাধ্যমে প্রযুক্তি খাতের পেশাজীবীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও বন্ধন আরও সুদৃঢ় হয়েছে বলে আয়োজকরা জানান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উত্তরাএনপিএলনেটওয়ার্ক প্রিমিয়ার লিগবাংলাদেশ অনলাইন লিমিটেডবিওএললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

যোগাযোগ অবকাঠামো খাতে ৫৯ হাজার ৭৬৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

জুন ১১, ২০২৬

”দুর্যোগে সর্তকবার্তা মানলে ক্ষয়ক্ষতির পরিমাণ কমবে”

জুন ১১, ২০২৬
জাতীয় রাজস্ব ভবন। ছবি: জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েব সাইট

সেরা ৬৭ জন করদাতা পাবেন পুরস্কার, থাকছে বিশেষ সুবিধা

জুন ১১, ২০২৬

নারী-শিশুর উন্নয়নে ৫ হাজার ১৯৬ কোটি টাকা

জুন ১১, ২০২৬

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু অক্টোবরে, ফাইনাল ২১ নভেম্বর

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT