চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিডিওতে হাসি মুখে যা বললেন সাকিব-লিটনরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২৮ অপরাহ্ণ ২৬, সেপ্টেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

তামিম ইকবালকে ছাড়াই ভারতে হতে চলা বিশ্বকাপে লড়বে বাংলাদেশ। বিশ্বকাপের জার্সি উন্মোচন আর দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মঙ্গলবার রাত ৮টা ১৩ মিনিটে বিসিবির ফেসবুক পেজ ও ইউটিউবে একটি ভিডিও পোস্ট করা হয়। বিশ্বকাপে কারা যাচ্ছেন সেই ঘোষণাও আসলো ভিডিও থেকে।

ভিডিওতে নিজেদের জার্সি বের করে এনেছেন দলে সুযোগ পাওয়া ক্রিকেটাররাই। সেইসঙ্গে জানিয়েছেন নিজেদের অনুভূতির কথাও। আর তাতে বেশ হাসিখুশিই দেখা গেল দলের ক্রিকেটারদের।

অধিনায়ক সাকিব
ভিডিওর শুরুতে দেখা যায় বিসিবির লগো সংবলিত একটি বক্স নিয়ে কেউ একজন হোটেলের লবিতে একটি রুমের দিকে গিয়ে দরজায় নক করেন। দরজা খুলে দেন সাকিব আল হাসান। সাকিবের হাতে বক্সটি দেয়া হলে সাকিব বলেন, ‘ধন্যবাদ’। বক্স খুলে বিশ্বকাপে নিজের জার্সি হাতে নিয়ে নেড়েচেড়ে দেখে বলেছেন, ‘আমি সাকিব আল হাসান। বিশ্বকাপে পঞ্চমবারের মতো বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চলেছি।’

হাসিমুখে মুশফিক
ভিডিওতে দেখা যায়, ড্রেসিংরুমে বসেছিলেন মুশফিকুর রহিম। জার্সির বক্সটা তাঁর হাতে ধরিয়ে দিতেই হাসি ফুটল মুখে। জার্সি নেড়েচেড়ে দেখার পর বললেন, ‘আসসালামু আলাইকুম। আমি মুশফিকুর রহিম। ইনশাআল্লাহ আমি এবার বিশ্বকাপে পঞ্চমবারের মতো বাংলাদেশের প্রতিনিধিত্ব করব। আমাদের জন্য দোয়া করুন, সঙ্গে থাকুন।’

রোমাঞ্চিত লিটন
সাকিবের মত রুমেই ছিলেন লিটন। বক্স হাতে পেয়ে জার্সিটি নেড়েচেড়ে দেখে বলেছেন, ‘দ্বিতীয় বিশ্বকাপ খেলতে যাওয়া নিয়ে আমি খুবই রোমাঞ্চিত।’

অপেক্ষায় শান্ত
নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে নেতৃত্বের অভিষেক হওয়া নাজমুল হোসেন শান্ত জার্সি হাতে পেয়ে বলেছেন, ‘বিশ্বকাপে খেলার অপেক্ষায় আছি।’

Reneta

প্রথম বিশ্বকাপ হৃদয়ের
ব্যাট হাতে মিডলঅর্ডারে ধারাবাহিক পারফর্ম করা তাওহীদ হৃদয় জার্সি হাতে পেয়ে বলেছেন, ‘এটা আমার প্রথম বিশ্বকাপ হবে। চলো বাংলাদেশ।’

প্রস্তুত মিরাজ
দলের অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার ও অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ বলেছেন, ‘আমি বিশ্বকাপের জন্য প্রস্তুত।’

তাসকিনের গর্জন
পেস বিভাগের অন্যতম ভরসা তাসকিন আহমেদ ছিলেন পুল খেলায়। জার্সি পেয়ে বলেছেন, ‘বিশ্বকাপে গর্জন করা যাক।’

মোস্তাফিজের চলো বাংলাদেশ
লিফট থেকে বেরিয়ে জার্সি হাতে পান মোস্তাফিজুর রহমান, হাসিমুখে বলেন, ‘আমি মোস্তাফিজুর রহমান, চলো বাংলাদেশ।’

প্রথম ওয়ানডে বিশ্বকাপ হাসানের
রুমে বসে ছিলেন হাসান মাহমুদ। জার্সি হাতে পেয়ে বলেছেন, ‘আমার প্রথম ওয়ানডে বিশ্বকাপ খেলতে আমি খুবই রোমাঞ্চিত। ’

উচ্ছ্বসিত শরিফুল
বিশ্বকাপের জার্সি হাতে পেয়ে খুবই উচ্ছ্বসিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। তার অভিব্যক্তি, ‘আমার প্রথম ওয়ানডে বিশ্বকাপের জন্য সত্যিই অনেক খুশি।’

নাসুমের ওয়ার্ল্ডকাপ
জার্সির বক্স খুলে বাঁহাতি অফস্পিনার নাসুম আহমেদের কথা এমন, ‘হুম, ওয়ার্ল্ডকাপ। আমি নাসুম আহমেদ। চল যাই বিশ্বকাপে।’

বিস্মিত শেখ মেহেদী
শরীর ফিট রাখতে পুশআপ দিচ্ছিলেন ডানহাতি অফস্পিনিং অলরাউন্ডার শেখ মেহেদী হাসান। বক্স খুলে বেশ বিস্ময় প্রকাশ করেন এ তারকা। বলেছেন, ‘আমি শেখ মেহেদী হাসান, বিশ্বকাপে গর্জন করতে আমি প্রস্তুত।’

খুব খুশি তানজিদ
বিশ্বকাপের জার্সি পাওয়ার সময় জিমে অনুশীলন করছিলেন অনূর্ধ্ব-১৯ বিশ্বজয়ী ওপেনার তানজিদ হাসান তামিম। এ ওপেনারের মুখে তখন চওড়া হাসি ফুটে ওঠে। বিশ্বকাপে প্রতিনিধিত্ব করার আগে জুনিয়র তামিমের বক্তব্য, ‘বিশ্বকাপে প্রথমবার দেশকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছি। আমি খুবই খুশি।’

জিমন্যাস্টিক তানজিম
জার্সি পাওয়ার সময় জিম করছিলেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী পেসার তানজিম হাসান সাকিব। জার্সি গায়ে কেমন হবে সেটা পরার আগে আয়নাতে দেখার চেষ্টা করছিলেন তিনি। বলেছেন, ‘বিশ্বকাপে আমি প্রথমবার আমার দেশকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছি।’

মুগ্ধ মাহমুদউল্লাহ
ভিডিওতে সবার শেষে দেখা যায় মাহমুদউল্লাহ রিয়াদকে। হাস্যোজ্জ্বল মাহমুদউল্লাহ রিয়াদ নিজের বিশ্বকাপের জার্সি হাতে পেয়ে বেশ মুগ্ধ হয়ে দেখতে থাকেন। এরপর অনুভূতি প্রকাশ করে বলেছেন, ‘এই বিশ্বকাপে বিশেষ কিছু হতে যাচ্ছে, ইনশাআল্লাহ।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ানডে বিশ্বকাপ-২০২৩তামিমবাংলাদেশবিসিবিলিটনলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

আন্তর্জাতিক অলিম্পিয়াডে ১৩টি আন্তর্জাতিক সম্মাননা পেলেন সিলেটের আরহাম জোহান

জুলাই ৯, ২০২৬

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেবে না ইতালি: জর্জিয়া মেলোনি

জুলাই ৯, ২০২৬

মেসির খেলা দেখে ‘মুগ্ধ’ ইয়ামাল যা বলছেন

জুলাই ৯, ২০২৬

‘ইনস্টাগ্রাম বেসিক মোড’-ব্রাউজে কি সুবিধা পাবেন গ্রাহকরা

জুলাই ৯, ২০২৬

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT