চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ ওয়েস্ট ইন্ডিজ

সাজ্জাদ খান সাজ্জাদ খান
২:৫৯ পূর্বাহ্ণ ১৭, জুলাই ২০২২
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

ওয়েস্ট ইন্ডিজ সফরে হারের বৃত্ত থেকে বের হয়ে জয়ের সৌধ গড়ে তুলল বাংলাদেশ। টেস্ট ও টি-টুয়েন্টি সিরিজে কোনো ম্যাচ জিততে না পারা দল ৫০ ওভারের ক্রিকেটে ফিরে স্বাগতিকদের পাত্তাই দিল না। ওয়ানডে সিরিজে ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করেই ছাড়ল তামিম ইকবালের দল। গায়ানায় তৃতীয় ও শেষ ম্যাচটি বাংলাদেশ জিতেছে ৪ উইকেটে। ১৭৯ রানে লক্ষ্যে পৌঁছাতে লাগে ৪৮.৪ ওভার।

প্রথম দুই ওয়ানডে সহজে জয়ের পর তৃতীয় ম্যাচেও ছিল সেরকম আভাস। ২ উইকেট হারিয়ে একশর কাছে পৌঁছে যায় বাংলাদেশ। ফিফটি তুলে লিটন দাস আউট হওয়ার পর দ্রুত আরও কয়েকটি উইকেট হারায় সফরকারীরা। দেড়শর আগেই হারিয়ে বসে ৬ উইকেট।

তামিম-লিটনের পর দ্রুত কয়েকটি উইকেট হারানোয় জয় পাওয়া অতটা সহজ হয়নি। বেশ সাবধানে ব্যাট চালিয়ে আনতে হয়েছে জয়। শেষ পর্যন্ত লড়ে জয়ে বড় অবদান রেখেছেন নুরুল হাসান হোসান। ৩৮ বলে ৩২ রানে অপরাজিত থাকেন এ উইকেটরক্ষক-ব্যাটার। তাকে দারুণ সঙ্গ দেন মেহেদী হাসান মিরাজ। ধৈর্য নিয়ে খেলে ৩৫ বলে ১৬ রানে অপরাজিত থাকেন।

Banglabid

মাহমুদউল্লাহ রিয়াদ ৬১ বলে ২৬, মোসাদ্দেক হোসেন সৈকত ২৫ বলে ১৪ রান করেন। ৬৫ বলে ৫০ রান করে ফেরেন লিটন। ওপেনার তামিম ৫২ বলে করেন ৩৪ রান। আরেক ওপেনার নাজমুল হোসেন শান্ত ১ রান করে শুরুতেই সাজঘরে ফেরেন। মিডলঅর্ডার ব্যাটার আফিফ হোসেন রানের খাতাই খুলতে পারেননি।

তাইজুল ইসলাম দুর্দান্ত বোলিং করায় নাগালে থাকা লক্ষ্য পেয়েছিল বাংলাদেশ। পরে প্রতিপক্ষের বাঁহাতি স্পিনেও ভুগেছে টাইগার ব্যাটাররা। মিরপুরের মতো স্পিনিং হয়ে উঠেছিল গায়ানার উইকেট। ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি স্পিনার গুডাকেশ মোটিয়ে ৪ উইকেট তুলে নেন।

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে শনিবার টস হেরে ব‍্যাট করতে নেমে তাইজুলের স্পিনে ১৭৮ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। দুই বছরের বেশি সময় পর ওয়ানডে খেলা ৩০ বছর বয়সী বাঁহাতি স্পিনার ২৮ রানে নেন ৫ উইকেট। নিকোলাস পুরান সর্বোচ্চ ৭৩ রান করেন। স্বাগতিকদের বাকি কেউ ছাড়াতে পারেননি ত্রিশের ঘর।

Reneta

১০ ওভারে ২৮ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন তাইজুল। নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমান নেন দুটি করে উইকেট। একটি উইকেট নেন মোসাদ্দেক হোসেন। ১০ ওভারে দেন মাত্র ২৩ রান।

এই জয়ের মাধ্যমে ওয়ানডেতে মুখোমুখি দেখায় বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের জয় সমান হল। ৪৫ ম্যাচে দুই দলেরই ২১টি করে জয়। তিনটি ম্যাচ হয় পরিত্যক্ত। ক্যারিবীয়দের বিপক্ষে প্রথম জয়ের স্বাদ পাওয়ার আগে ১২ বার পরাজয় বরণ করতে হয় টাইগারদের। ২০০৯ সালে উইন্ডিজ সফরে প্রথম জয়টি পায় বাংলাদেশ। সেবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দ্বিতীয় সারির ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ (৩-০) করেছিল বাংলাদেশ। ১৩ বছর পর ক্যারিবীয়দের মাটিতে তারই পুনরাবৃত্তি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টসহোয়াইটওয়াশ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ট্রাম্পের সাবেক আইনজীবী হলেন মার্কিন অ্যাটর্নি জেনারেল

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেটিং অ্যাপে পরিচয়, পরে গোপন ছবি-ভিডিওতে ব্ল্যাকমেল: কোটি টাকা হাতানোর অভিযোগ

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের ‘অ্যাসেট’ থেকে ‘লায়াবিলিটি’ শেখ হাসিনা?

আগস্ট ৮, ২০২৬

সত্যিই কি মারা গেছেন মেসির বাবা?

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য ১০০ কোটি টাকায় যে পরিকল্পনা জানালেন স্থানীয় সরকারমন্ত্রী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT