ওয়ানডের হালনাগাদ র্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। শীর্ষ বহাল রেখেছে ভারত। বাংলাদেশ ৯ থেকে একধাপ পিছিয়ে ১০-এ নেমে গেছে। বাংলাদেশের রেটিং পয়েন্ট ৭৭।
১০-এ থাকা ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের উপরে উঠে গেছে। বাংলাদেশের চেয়ে এক রেটিং পয়েন্ট বেশি তাদের। গত মে-তে টাইগাররা ১০-এ ছিল। শ্রীলঙ্কা সফরে ওয়ানডে সিরিজ হারলেও এক ম্যাচে জিতেছিল। তাতে একধাপ উন্নতি করেছিল বাংলাদেশ।
পিছিয়েছে পাকিস্তানও। পাকিস্তানকে টপকে এখন চারে শ্রীলঙ্কা। পাকিস্তান পাঁচে, তাদের রেটিং পয়েন্ট ১০২ ও শ্রীলঙ্কার ১০৩। হালনাগাদে শীর্ষ দশে এদুটিই পরিবর্তন এসেছে।
২০১৭ বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণে বাংলাদেশকে থাকতে হবে ২০২৭ সালের মার্চের র্যাঙ্কিংয়ে শীর্ষ আটে। টাইগাররা সাদা বলের ক্রিকেটে টি-টুয়েন্টি র্যাঙ্কিংয়েও আছে ১০ নম্বরে। টেস্টে অবস্থান ৯-এ।









