ক্রিকেট

জোড়া আঘাতে অভিষেক রাঙালেন ইবাদত

বাংলাদেশ ক্রিকেটার ইবাদত শার্টে সালাম জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইবাদত জোড়া আঘাতে অভিষেকের সময় সালাম জানাচ্ছেন, বাংলাদেশের ক্রিকেটের গুরুত্বপূর্ণ মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

সিকান্দার রাজাকে ইয়র্কার বলে বোল্ড করে উদ্দাম আনন্দে মাতলেন ওয়ানডেতে অভিষিক্ত ইবাদত হোসেন। আগের বলে নিয়েছিলেন মাধভেরের উইকেট। হ্যাটট্রিক না পেলেও তার জোড়া আঘাতে কাঁপছে জিম্বাবুয়ে।

পঞ্চম ব্যাটার হিসেবে আউট হন ইনোসেন্ট কাইয়া। ১০ রান করে তাইজুল ইসলামের বলে লেগ বিফোরে কাটা পড়েন তিনি।

এ প্রতিবেদন লেখার সময় জিম্বাবুয়ের সংগ্রহ ১৪ ওভারে ৬ উইকেটে ৫০ রান।  এর আগে ২৫৭ রানের লক্ষ্যে খেলতে নামা স্বাগতিকদের প্রথম ওভারের আঘাত হানেন হাসান মাহমুদ। তার বলে রানের খাতা না খুলে লেগ বিফোরের ফাঁদে পড়েন কাইটানো।

পরের ওভারে মিরাজের বলে ১ রান করা মারুমণি এলবিডব্লিউ হয়ে ফেরেন।

বিষয়:ইবাদত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…