চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের স্পিনারদের ‘ভয়’ পাচ্ছে নিউজিল্যান্ড

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪১ পূর্বাহ্ণ ১০, অক্টোবর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
নিউজিল্যান্ডের ক্রিকেটাররা বাংলাদেশের স্পিনারদের ভয় নিয়ে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে চলতি আসরে একটি ভেন্যুতে বোলারদের নেয়া ৪৪ উইকেটের মধ্যে স্পিনাররা নিয়েছে ৩৩টি। সেই গৌহাটিতে বাংলাদেশের মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড। বিশ্বকাপে দুদলেরই তৃতীয় ম্যাচ এটি। বাংলাদেশের স্পিন আক্রমণ ও শক্তি নিয়ে চিন্তিত কিউইরা, ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বললেন নিউজিল্যান্ড অলরাউন্ডার এমিলিয়া কের।

ওয়ানডেতে নিউজিল্যান্ডকে এখনও হারাতে পারেননি বাংলাদেশের মেয়েরা। বিশ্বকাপে শুরুটা ভালো করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারানোর পর দ্বিতীয় ম্যাচে লড়ে হেরে যায় নিগার সুলতানা জ্যোতিদের দল। লাল-সবুজরা শুক্রবার বিকেল সাড়ে ৩টায় গৌহাটিতে নামবে নিউজিল্যান্ডের বিপক্ষে।

এমিলিয়া তার আগে বলেছেন, ‘দুই ম্যাচ পরেও আমরা ইতিবাচক। বিশ্বকাপে আমরা টিকে আছি। মাঠের কন্ডিশন নিয়েও পর্যালোচোনা করছি। যদি এভাবে ভাবি, বাংলাদেশের স্পিনাররা বেশ ভালো। এমনকি তারা ওপেনিংয়েও স্পিনার টানতে পারে।’

‘নিজের ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়ে মনোনিবেশ করছি। বাংলাদেশের স্পিনারদের আক্রমণ ও শক্তি আমাদের বেশ চিন্তিত করেছে। আসরে আমরা যা দেখেছি সেই কথাই বলছি। তবে খুব শক্ত প্রতিপক্ষ হিসেবেও দেখছি না।’

আসরে প্রথম দুই ম্যাচ হেরে নিউজিল্যান্ড পয়েন্ট টেবিলের সাতে অবস্থান করছে। বাংলাদেশ একটি ম্যাচ জিতে পাঁচে। এ নিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে দুদল।

ওয়ানডেতে নিউজিল্যান্ড মেয়েদের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের দেখা হয়েছে ৪ বার। সব ম্যাচই হয়েছিল ২০২২ সালে। যার প্রথম দুটিতে ফলাফল না পেলেও টাইগ্রেস দল পরের দুটিতে হারে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমিলিয়া কেরওয়ানডে বিশ্বকাপনিউজিল্যান্ডনিগার সুলতানা জ্যোতিবাংলাদেশমারুফা আকতারলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ ওভারে ব্যাটে হৃদয়ের ঝড়, জয় পেয়েছে সাকিবদের জাফনা

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে আসবে ৭১ হাজার কোটি টাকার এলএনজি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কক্সবাজারকে সিটি করপোরেশন করা হচ্ছে

জুলাই ২৮, ২০২৬

আবারও ইতালির কোচ হতে চলেছেন মানচিনি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হাতির ধাক্কায় ইজিবাইক উল্টে শিশুর মৃত্যু

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT