ক্রিকেট

মুশফিকের ‘অদ্ভুত আউট’ নিয়ে যা বললেন মিরাজ

বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে জয়ের উদযাপন করছে, চ্যানেল আই অনলাইন সংবাদ জন্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

মিরপুর টেস্টের প্রথম ইনিংসে মুশফিকুর রহিম যেভাবে আউট হয়েছেন তা বোকামি ছাড়া আর কিছুই না। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে আসা মেহেদী হাসান মিরাজ অবশ্য ঘটনাটিকে দেখছেন সরল অঙ্কে।

‘আমার কাছে মনে হয়েছে এটা ফ্লো’তে হয়ে গেছে। কোনো উদ্দেশ্য ছিল না। এটা বল খেলার পর ফলো থ্রুতে হয়ে গেছে।’

মিরাজ দাবি করেন আউটের হাত থেকে বাঁচার জন্য মুশফিক এমন কাজ করেননি। মিরাজের কথায়ও যুক্তি আছে। কেননা বল এমন দূরত্বে ছিল যেখান থেকে স্টাম্পে লাগার কোনো সম্ভাবনাই ছিল না।

তারপরও কেনো মুশফিক বল সরাতে হাত ব্যবহার করলেন সেটিই সকলের জিজ্ঞাসা। দ্বিতীয় সেশনের শুরুর দিকে ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ আউট হন মুশফিক। বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে এভাবে আউট হলেন তিনি।

ইনিংসের ৪১তম ওভারে জেমিসনের চতুর্থ ডেলিভারিটি ডিফেন্স করার চেষ্টা করেন মুশফিক। ব্যাটে লেগে বল একটু সামনে ড্রপ করে। সঙ্গে সঙ্গে হাত দিয়ে বল ধরেন। ‘হ্যান্ডেলড দ্য বল’ আউটের আবেদন জানায় নিউজিল্যান্ড।

দুই ফিল্ড আম্পায়ার কথা বলেন নিজেদের মধ্যে। মুশফিকের সঙ্গে কথা বলে টিভি আম্পায়ারের শরণাপন্ন হন। আসে আউটের ঘোষণা। যা ক্রিকেটের নিয়মের মধ্যে রয়েছে।

বিষয়:জেমিসন নিউজিল্যান্ড বাংলাদেশ বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্ট মিরপুর মিরাজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…