চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কোনো পেসারই হতাশ না’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৫ অপরাহ্ণ ১২, অক্টোবর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপে খুব একটা সুবিধা করতে পারছেন না বাংলাদেশের পেসাররা। প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ভালো করলেও বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের সামনে বিবর্ণ ছিলেন টাইগার পেসাররা। শরিফুল তিনটি উইকেট নিলেও তাসকিন পেয়েছেন কেবল একটি। আর শূন্য হাতেই নিজের কোটা শেষ করেন মোস্তাফিজ। সবমিলিয়ে খুব একটা স্বস্তিতে নেই টাইগার পেস বোলিং ইউনিট। তবে হতাশাতেও নেই তারা।

নিউজিল্যান্ড ম্যাচ সামনে রেখে বৃহস্পতিবার সন্ধ্যায় সংবাদ সম্মলনে টাইগার টপঅর্ডার ব্যাটার নাজমুল হোসেন শান্ত জানালেন হতাশা না থাকার কথা।

ইংল্যান্ড ম্যাচের পর পেসাররা হতাশ কিনা এমন প্রশ্নের জবাবে সহ-অধিনায়ক শান্ত জানান, ‘প্রথমত কোনও পেস বোলারই হতাশ না, সবাই ঠিক আছে। এখানে উইকেটই এমন। রান স্বাভাবিকভাবে একটু বেশিই দিবে। সাধারণত, আমরা দেখিনা আমাদের পেস বোলাররা ১০ ওভারে ৭০, ৬০ বা ৬৫ দেয়। তো হঠাৎ করে এখানে দেখে মনে হচ্ছে অনেক খারাপ বোলিং হচ্ছে।’

‘তবে বিষয়টা মোটেও এরকম না, সবাই এ বিষয়টা নিয়ে অবগত আছে যে, এখানে উইকেটটা ভালো। এখানে চিন্তা এমনটাই- কত কম রান দেয়া যায়, মিডল ওভারে উইকেট বের করতে পারি, নতুন বলে উইকেট বের করতে পারি। সুতরাং সবার একটা প্ল্যান আছে, সবাই কষ্ট করছে। আমার মনে হয় পেস বোলাররা এখন যে অবস্থায় আছে তার থেকে ১০ ভাগ উন্নতি করলে আরও ভালো অবস্থানে যেতে পারব।’

নিজেদের স্পিন বোলিং ইউনিট নিয়ে আশা দেখছেন শান্ত। বলেছেন, ‘ভারত-অস্ট্রেলিয়ার ম্যাচে দেখেছি উইকেট স্পিনারদের যথেষ্ট সাহায্য করছে। যদি উইকেট এমন থাকে, তাহলে সেটা আমাদের স্পিনারদেরও সাহায্য করবে। তবে আমরা উইকেট নিয়ে ভাবছি না। নিজেদের পরিকল্পনাটা বাস্তবায়ন করতে হবে।’

বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে শুক্রবার মাঠে নামবে বাংলাদেশ। চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। দুই ম্যাচে এক জয়ে মোটামুটি স্বস্তিতে আছে সাকিব আল হাসানের দল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানইংল্যান্ডওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডচেন্নাইনিউজিল্যান্ডবাংলাদেশলিড স্পোর্টসশান্তসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

কানাডায় ঝলমলে আয়োজনে আরেকবার উদ্বোধন হল বিশ্বকাপের

জুন ১৩, ২০২৬

প্রধানমন্ত্রীর সফর ঘিরে কক্সবাজারে উৎসবমুখর পরিবেশ

জুন ১২, ২০২৬

বিষধর সাপের দংশনে ১০ মাস বয়সী শিশুর মৃত্যু

জুন ১২, ২০২৬

গোল্ডেন বুটের লড়াইয়ে যারা এগিয়ে

জুন ১২, ২০২৬

আদ্-দ্বীন হাসপাতালে রোগী ভর্তি বন্ধ

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT