চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিউইদের বিপক্ষে যাদের নিয়ে নামতে পারে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৫ অপরাহ্ণ ২৩, ফেব্রুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে উল্লাস করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে পাকিস্তানকে হারিয়ে শিরোপা নিজেদের করে নিয়েছিল নিউজিল্যান্ড। সেই ফর্ম ধরে রেখে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও স্বাগতিকদের হারিয়েছে কিউইরা। দলটির এবারের লক্ষ্য বাংলাদেশ। টাইগারদের হারিয়ে আপাতত সেমিফাইনাল নিশ্চিত করতে চায় কিউইবাহিনী।

পাকিস্তানের বিপক্ষে ৩২০ রানের বড় সংগ্রহের পর ৬০ রানে জয় তুলেছিল মিচেল স্যান্টনারের দল। সেঞ্চুরি তুলেছিলেন উইল ইয়ং এবং টম ল্যাথাম। দুই পেসার ম্যাট হেনরি ও উইল ও’রোর্ক করেছিলেন নজরকাড়া বোলিং। কম যাননি অধিনায়ক স্যান্টনারও।

প্রতিপক্ষের নজরকাড়া পারফরম্যান্সের বিপরীতে বাংলাদেশের বেহাল অবস্থা। দলের টপঅর্ডারের ভঙ্গুর ব্যাটিংয়ের পর মিডলঅর্ডারে প্রতিরোধ হলেও ভারতের বিপক্ষে বোলিংয়ে ঠিকঠাক প্রতিরোধটা গড়তে পারেননি তাসকিন আহমেদ, তানজিম সাকিবরা। এরপরও বাংলাদেশকে সমীহ করছেন কিউই অধিনায়ক স্যান্টনার।

Banglabid

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন এভাবে, ‘আমরা বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছি না। নিজেদের দিনে তারা যেকোনো দলকে হারাতে পারে। তবে আশা করি আমরা সেই দল হবো না। স্পিনের পাশাপাশি পেসেও তারা ভালো করছে। তাসকিন দীর্ঘদিন ধরে ভালো খেলছে। আমরা জানি ফিজ কত ভালো হতে পারে। রানাও খুব দ্রুত বল করে।’

বাংলাদেশের কোচ ফিল সিমন্সের কণ্ঠে শোনা গেল আশার বাণী, ‘এ আসরের সব খেলাই চাপের খেলা। এটি বিশ্বের সেরা আট দলের খেলা এবং আপনি আশা করবেন প্রতিটি খেলাই কঠিন হবে। হ্যাঁ, তারা ভালো খেলছে (নিউজিল্যান্ড), কিন্তু আগামীকাল একটি নতুন দিন, তাই আমরা চেষ্টা করব এবং নিশ্চিত করব যে তারা আগের মতো ভালো না খেলুক।’

যেমন হতে পারে বাংলাদেশের একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, তাসকিন আহমেদ, জাকের আলী অনিক, তানজিদ হাসান তামিম, নাহিদ রানা, মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন।

Reneta

যেমন হতে পারে নিউজিল্যান্ডের একাদশ: উইল ইয়ং, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, টম ল্যাথাম, গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার, নাথান স্মিথ, ম্যাট হেনরি ও উইল ও’রোর্ক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাকেরনিউজিল্যান্ডপাকিস্তানবাংলাদেশরানালিড স্পোর্টসশান্তসিমন্সস্যান্টনারহৃদয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

বইয়ের সুবাস আর পাতা ওল্টানোর আনন্দে ‘বিশ্ব বইপ্রেমী দিবস’

আগস্ট ৯, ২০২৬
ছবি: প্রতিনিধি।

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

পুলিশে নিয়োগ, আবেদন করা যাবে ৮ম শ্রেণি পাশেই

আগস্ট ৯, ২০২৬

ঢাকার খাবার ঐতিহ্যের স্বাদে যেন ইতিহাসের গল্প বলে

আগস্ট ৯, ২০২৬
ছবি; সংগৃহীত।

রাষ্ট্রপতি নির্বাচনে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT