চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একতরফা জয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ বাংলাদেশের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১১ অপরাহ্ণ ০১, সেপ্টেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দল একতরফা জয়ে সিরিজের প্রথম ম্যাচ জিতেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে দ্বিতীয়টিতেও নেদারল্যান্ডসের বিপক্ষে একতরফা জয় তুলেছে বাংলাদেশ। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল লিটন দাসের দল। শ্রীলঙ্কা, পাকিস্তানের পর ডাচদের হারিয়ে টানা তৃতীয় সিরিজ জয় বাংলাদেশের।

সিলেটে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। ব্যাটে নেমে ১৭.৩ ওভারে সব উইকেট হারিয়ে ১০৩ রান তোলে নেদারল্যান্ডস। জবাবে তানজিদ তামিমের ৩৯ বলের ফিফটিতে ৯ উইকেটের বড় জয় তোলে বাংলাদেশ। সঙ্গে এক ম্যাচ হাতে রেখে সিরিজও নিজেদের করে নেয় টিম টাইগার্স।

বাংলাদেশের দুই ওপেনার তানজিদ তামিম ও পারভেজ হোসেন ইমন জুটিতে ৪০ রান তোলেন। ইমন ২৩ রান করে আউট হলে হাল ধরেন লিটন ও তানজিদ। তাদের দ্বিতীয় উইকেট জুটিতে অপরাজিত ৬৪ রান আসে। এ জুটিতেই জয় নিশ্চিত হয় বাংলাদেশের। তানজিদ তামিম ৫৪ রানে অপরাজিত থাকেন, লিটন দাস ১৮ বলে ১৮ রানে অপরাজিত থাকেন। নেদারল্যান্ডসের হয়ে একমাত্র উইকেটটি নেন কাইল ক্লেয়িন।

Banglabid

এর আগে নাসুম আহমেদের তোপের পর তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানে দাপুটে বোলিংয়ে টেনেটুনে শতক পার করে অলআউট হয় ডাচবাহিনী। সিরিজে প্রথম সুযোগ পাওয়া বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ তৃতীয় ওভারে এসেই ২ উইকেট তুলে নেন। পাওয়ার প্লেতে আরেকটি উইকেট তুলে নেন তাসকিন আহমেদ। আউট করেন ১৭ বলে ২৪ রান করা ওপেনার বিক্রমজিৎ সিংকে।

পাওয়ার প্লের পর মোস্তাফিজ বলে এসে প্রথম ওভারে উইকেট তুলে নেন। দশম ওভারের শেষ বলে উইকেট তুলে নেন তানজিম হাসান সাকিব। এরপর নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে নেদারল্যান্ডসের। তাদের তিন ব্যাটার ছাড়া আর কেউ দুই অঙ্ক ছুঁতে পারেননি।

নেদারল্যান্ডসের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন স্পিনার আরিয়ান দত্ত। দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান করেন ওপেনার বিক্রমজিৎ। ১২ রান করেন শারিজ আহমেদ। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন নাসুম আহমেদ। তাসকিন ও মোস্তাফিজ নিয়েছেন ২টি করে উইকেট। একটি করে উইকেট পেয়েছেন তানজিম সাকিব ও শেখ মেহেদী।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরিয়ানক্লেয়িনতামিমতাসকিননাসুমনেদারল্যান্ডসবাংলাদেশবিক্রমজিৎমোস্তাফিজলিটনলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সরকারের অব্যবস্থাপনা ও অদূরদর্শিতার কারণে গ্যাস–বিদ্যুতের সংকট চরমে: জামায়াত

আগস্ট ১৩, ২০২৬
ধর্ষণ

প্রতিবেশী চাচা কর্তৃক ৭ বছরের শিশু ধর্ষিত, হাসপাতালে ভর্তি

আগস্ট ১৩, ২০২৬

তরুণদের সুযোগ না দেয়ায় নির্বাচকদের কাঠগড়ায় তুললেন পন্টিং

আগস্ট ১৩, ২০২৬

নেটফ্লিক্সে এই সপ্তাহের সেরা ১০, কোনগুলো রাখবেন ওয়াচলিস্টে?

আগস্ট ১৩, ২০২৬

গভীর রাতে টিলা কেটে মাটি বিক্রি, সিলেটে পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ৩

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT