চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ ম্যাচে আগে ব্যাটিং বেছে পরীক্ষা-নিরীক্ষা করবে বাংলাদেশ?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৮ অপরাহ্ণ ০২, সেপ্টেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

এশিয়া কাপের আগে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ হতে পারে পরীক্ষা-নিরীক্ষার। সিরিজের শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে ৮ ও ৯ উইকেটের বড় জয় এসেছে। ফর্মে ফিরেছেন লিটন দাস, দুই ম্যাচেই অপরাজিত ছিলেন। রান পেয়েছেন তানজিদ তামিম ও সাইফ হাসান। বোলাররাও ঝালিয়ে নেয়ার সুযোগ পেয়েছেন। তবে ব্যাটারদের ক্ষেত্রে কিছুটা অপূর্ণতা থেকে গেছে রানতাড়ায় দ্রুত জয় আসায়। সবার ব্যাটিং অনুশীলন হয়নি। তৃতীয় তথা শেষ টি-টুয়েন্টিতে টসে জিতলে আগে ব্যাটিং নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে পারবে বাংলাদেশ।

ডাচদের বিপক্ষে প্রথম দুই ম্যাচে বাংলাদেশের চারজন ব্যাট করার সুযোগ পেয়েছেন। দুই ওপেনার তানজিদ তামিম ও পারভেজ ইমন বাদে লিটন ও সাইফ হাসান কিছুটা ব্যাট করেছেন। বাকিদের কেউ ব্যাটিংয়ের সুযোগ পাননি। জাকের আলী, তাওহীদ হৃদয়, শেখ মেহেদী ঝালিয়ে নিতে পারেননি। পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের সাথে ব্যাটাররা কেমন কাজ করেন বা প্রভাব কেমন হতে পারে সেটা দেখা হয়নি। শেষ ম্যাচে অন্যরা ব্যাটিংয়ের সুযোগ পেলে যাচাই করা সম্ভব। দলের কোন বিষয়গুলোতে আরও কাজ করা দরকার সেটিও বোঝা যেত।

তবে বোলাররা নিজেদের দেখে নিতে পেরেছেন। ভালো বোলিং ধরে রেখেছেন তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শেখ মেহেদী, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও নাসুম আহমেদ। শেষ ম্যাচে বাকিদের ব্যাটিং মিললে এবং বোলাররা নিজেদের সম্পর্কে আরও জানতে পারলে এশিয়া কাপে ভালো কাজে দেবে বাংলাদেশের জন্য।

২০১৯ সালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয় করে। বিশ্বকাপজয়ী দলের দুই ওপেনার তানজিদ তামিম ও পারভেজ হোসেন ইমন, মিডলঅর্ডারে আছেন তাওহীদ হৃদয়, লোয়ার মিডল অর্ডারে আছেন শামীম হোসেন পাটোয়ারী ও দুই পেসার তানজিম হাসান সাকিব এবং শরিফুল ইসলাম।তাদের বাইরে দুরন্ত ফর্মে আছেন তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, শেখ মেহেদী।

বাংলাদেশ নতুন অধিনায়ক লিটন দাসের নেতৃত্বে কেমন খেলছে সে বিষয়টিও পরিষ্কার। ক্রিকেটের ছোট সংস্করণে লিটন দাস অধিনায়ক হন গত মে’তে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে দায়িত্ব দেয়ার পর সমালোচনা উঠেছিল। কারণ ফর্মে ছিলেন না ডানহাতি ব্যাটার। সেই সমালোচনা কিছুটা হলেও কাটিয়ে উঠেছেন লিটন।

Reneta

লিটনের অধীনে খেলা ছয়টি সিরিজের মধ্যে চারটিতে শিরোপা উঠেছে বাংলাদেশের হাতে। টিম টাইগার্স ওয়েস্ট ইন্ডিজের মাঠে হোয়াইটওয়াশ করে এসেছে ক্যারিবীয়দের। শ্রীলঙ্কার মাটিতে প্রথমবার সিরিজ জিতে এসেছে লিটনের নেতৃত্বে। ঘরের মাটিতে পাকিস্তান ও নেদারল্যান্ডসকে হারিয়ে টানা তিন সিরিজ জয়ের রেকর্ড গড়েছে। তরুণ দল সাজিয়ে বেশ সাফল্যও আসছে বাংলাদেশ ক্রিকেটে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: তামিমতাসকিননেদারল্যান্ডসপাকিস্তানবাংলাদেশমেহেদীমোস্তাফিজলিটনলিড স্পোর্টসশরিফুলশ্রীলঙ্কাসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

লিটনের কাছে সিলেটের সেঞ্চুরি অন্যরকম

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদায় বলবেন না বরং বলি, আবার দেখা হবে: বিদায়ী ভারতীয় হাইকমিশনার

মে ১৬, ২০২৬

এশিয়াজুড়ে সার্কুলার ইকোনমি এগিয়ে নিতে ‘সোসাইটি ফর এশিয়ান সার্কুলার ইনোভেশন নেটওয়ার্ক’

মে ১৬, ২০২৬

আবু সাঈদ হত্যা মামলা: সাজাপ্রাপ্ত রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেপ্তার

মে ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT