চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাসকিনের ৪ উইকেট, জিততে বাংলাদেশের চাই ১৩৭

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪৭ অপরাহ্ণ ৩০, আগস্ট ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
উইকেট পাওয়ার পর  তাসকিনের উদযাপন

উইকেট পাওয়ার পর তাসকিনের উদযাপন

এশিয়া কাপের আগে নিজদের প্রস্তুতির জন্য সিলেটে নেদারল্যান্ডসকে আতিথ্য দিচ্ছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে বল হাতে দারুণ করেছেন তাসকিন আহমেদ। টি-টুয়েন্টি ক্যারিয়ারে তৃতীয়বারের মত ৪ উইকেট শিকার করেছেন টাইগার পেসার। দুবছর পর দলে ফিরে ভালো করেছেন সাইফ হাসান, নিয়েছেন ২ উইকেট। দাপুটে বোলিংয়ে ডাচদের ১৩৬ রানে থামিয়েছে লিটন দাসের দল। 

শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে নেদারল্যান্ডসকে ব্যাটের আমন্ত্রণ জানায় বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেটে ১৩৬ রানের সংগ্রহ গড়ে নেদারল্যান্ডস।

শুরুটা ভালো হয় নেদারল্যান্ডসের। তবে ৩.১ ওভারে দলীয় ২৫ রানে আঘাত হানেন তাসকিন। ১৫ বলে ২৩ রান করা ম্যাক্স ও’ডাউডকে ফেরান। সপ্তম ওভারে ৩৮ রানে দ্বিতীয় শিকারও আসে তাসকিনের হাত ধরে। ফেরান ১১ বলে ৪ রান করা বিক্রমজিৎ সিংকে।

দশম ওভারে জোড়া আঘাত হানেন দুই বছর পর দলে ফেরা সাইফ হাসান। ১২ রান করা স্কট এডওয়ার্ডসের পর ফেরান ২৬ রান করা তেজা নিদামানুরুকে। ৬৮ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারী দলটি।

বাংলাদেশের পরিকল্পিত বোলিংয়ে আর ঘুরে দাঁড়াতে পারেনি নেদারল্যান্ডস। ১২.৫ ওভারে ৮৬ রানে পঞ্চম উইকেট হারায় তারা। শারিজ আহমেদ ১৪ বলে ১৫ রান করে মুস্তাফিজুর রহমানের শিকার হন। ১৫.৪ ওভারে দলীয় ১০০ রানে কাইল ক্লেইনকে ফেরান তাসকিন। ১২ বলে ৯ রান করেন। ১৭.৩ ওভারে নোয়া ক্রসকে ফিরিয়ে নিজের চতুর্থ শিকার তুলে নেন তাসকিন। ক্রস ১৩ বলে ১১ রান করেন।

শেষদিকে আরিয়ান দত্ত ও টিম প্রিঙ্গেল ১৫ বলে ২৭ রানের জুটিতে ভর করে ১৩৬ পুঁজি করে নেদারল্যান্ডস। ইনিংসের শেষ বলে প্রিঙ্গেল ১৪ বলে ১৬ করে রানআউট হন এবং আরিয়ান ৮ বলে ১৩ করে অপাজিত থাকেন।

Reneta

তাসকিনের ক্যরিয়ারের অন্যতম সেরা বোলিং ফিগার এটি। ৪ ওভারে ২৮ রান দিয়ে ৪ উইকেট তিনি। সাইফ হাসান ২ ওভারে ১৮ রানে ২ উইকেট। ৪ ওভারে ১৯ রান থরচায় মোস্তাফিজ নেন ১ উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নেদারল্যান্ডসবাংলাদেশসিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় কারিনা কায়সারের শেষ জানাজা সম্পন্ন

মে ১৭, ২০২৬

জাতীয় অ্যাথলেটিকসে দ্রুততম মানব-মানবী ইমরানুর-শিরিন

মে ১৭, ২০২৬

কিউবায় মার্কিন আগ্রাসনের আশঙ্কা

মে ১৭, ২০২৬

সৌদি আরবে ঈদুল আজহা ২৭ মে

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT