চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বাস করি সিরিজ জিততে পারব: ডাচ অধিনায়ক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৬ অপরাহ্ণ ২৮, আগস্ট ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
ডাচ ক্রিকেটার জেতার উচ্ছ্বাস প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এশিয়া কাপের আগে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে নামছে বাংলাদেশ। সিলেটে হতে চলা সিরিজের জন্য বুধবার সকালে ঢাকায় নামে ডাচবাহিনী। বিকেলে সিলেটে পৌঁছে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে কথা বলেছেন সফরকারী অধিনায়ক স্কট এডওয়ার্ডস। তিনি বিশ্বাস করেন, যথেষ্ট ভালো খেললে সিরিজ জিততে পারবেন।

এডওয়ার্ডস বলেছেন, ‘অবশ্যই আমাদের বিশ্বাস আছে সিরিজ জিততে পারব। সিরিজে জেতার জন্যই আমরা খেলি। ভালো ক্রিকেট খেলতে চাই। যথেষ্ট ভালো যদি খেলতে পারি, তাহলে আমাদের সিরিজ জয়ের সুযোগ আছে।’

‘গত কিছুদিন ধরে আমাদের দলের আত্মবিশ্বাস বেড়েছে। আমরা বিশ্বকাপ এবং বাছাইপর্বের ম্যাচে চাপে থেকে খেলেছি। আমাদের সাম্প্রতিক পারফরম্যান্সই প্রমাণ করে, নিজেদের দিনে আমরা যেকোনো দলকে হারাতে সক্ষম।’

Banglabid

হঠাৎ এমন সিরিজ আয়োজনের জন্য বিসিবিকে ধন্যবাদ জানিয়ে এডওয়ার্ডস বললেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাই। এখানে খেলার সুযোগ পাওয়াটা দারুণ ব্যাপার। বিশ্বকাপ এবং এশিয়া কাপের আগে বাংলাদেশেরও ভালো প্রস্তুতি হবে।’

সিলেটে ৩০ আগস্ট প্রথম ম্যাচে ডাচদের মুখোমুখি হবেন জাকের-লিটনরা, ১ ও ৩ সেপ্টেম্বর হবে বাকি দুই ম্যাচ। এর পরপরই এশিয়া কাপে অংশ নিতে দেশ ছাড়বে বাংলাদেশ। আবুধাবি ও দুবাইতে মহাদেশীয় প্রতিযোগিতাটি ৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এডওয়ার্ডসনেদারল্যান্ডসবাংলাদেশবিসিবিলিটনলিড স্পোর্টসসিলেট
শেয়ারTweetPin

সর্বশেষ

তরুণদের সুযোগ না দেয়ায় নির্বাচকদের কাঠগড়ায় তুললেন পন্টিং

আগস্ট ১৩, ২০২৬

নেটফ্লিক্সে এই সপ্তাহের সেরা ১০, কোনগুলো রাখবেন ওয়াচলিস্টে?

আগস্ট ১৩, ২০২৬

গভীর রাতে টিলা কেটে মাটি বিক্রি, সিলেটে পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ৩

আগস্ট ১৩, ২০২৬

পাঁচ মাস পর দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা

আগস্ট ১৩, ২০২৬

ব্র্যাক ইউনিভার্সিটিতে বাজেট পরবর্তী অর্থনৈতিক চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে আলোচনা

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT