ফুটবল

সাফজয়ী মেয়েদের বাফুফে সভাপতির অভিনন্দন

বাংলাদেশ নারী ফুটবল দল চ্যাম্পিয়ন, খুশি খেলোয়াড়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড়রা চ্যাম্পিয়ন হিসেবে উদযাপন করছে, পেছনে ‘CHAMPIONS’ লেখা ব্যানার।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছে বাংলাদেশ। মেয়েদের জয়ে অভিনন্দন বার্তা দিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নবনির্বাচিত সভাপতি তাবিথ আউয়াল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া বার্তায় তিনি লিখেছেন, ‘অভিনন্দন! অভিনন্দন!! অভিনন্দন!!!’

‘নেপালকে ২-১ গোলে হারিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ নারী ফুটবল দল। পুরো দেশের মানুষ আজ আমাদের নারী ফুটবলারদের নিয়ে গর্বিত, আমরা আনন্দিত।’

‘নতুন বাংলাদেশের যাত্রায় এই জয় আমাদের আরও ঐক্যবদ্ধ করবে, যেকোনো প্রতিকূলতা জয়ে এই নারী চ্যাম্পিয়নরা আমাদের অনুপ্রাণিত করবে।’

নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে স্বাগতিকদের প্রথমে চুপ করিয়ে দেয় মনিকা চাকমার গোল। দ্বিতীয় গোল করেন ঋতুপর্ণা চাকমা। ২-১ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে বাংলাদেশ।

বিষয়:ঋতুপর্ণা তাবিথ নেপাল বাফুফে বাংলাদেশ মনিকা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…