চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিনটার দিকে নেপাল থেকে ফিরবে জাতীয় দল: আইএসপিআর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০১ অপরাহ্ণ ১১, সেপ্টেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ জাতীয় ফুটবল দল নেপাল থেকে ফিরছে, ছবি তোলা হয়েছে বিমানবন্দরে. Channel i News - চ্যানেল আই নিউজ

নেপালে সরকার বিরোধী বিক্ষোভের কারণে ফিফার প্রীতি ম্যাচ খেলতে যাওয়া বাংলাদেশ জাতীয় ফুটবল দল সেদেশে আটকা পড়েছিল। বৃহস্পতিবার দুপুরে দেশে ফিরে আসবে দলটি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর থেকে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ জাতীয় ফুটবল দল বাংলাদেশ বিমান বাহিনীর বিমানযোগে আজ ১১ সেপ্টেম্বর ২০২৫ আনুমানিক দুপুর তিনটার দিকে নেপাল থেকে বাংলাদেশে ফিরে আসবেন বলে আশা করা যাচ্ছে।’

নেপালের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বাংলাদেশ বিমান বাহিনীর বিমানটি বেলা ১১.৫৩ মিনিটে ঢাকা ছেড়েছে।

আইএসপিআরের পর বাংলাদেশ ফুটবল ফেডারেশন সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ দলের একটি ছবি পোস্ট করেছেন। সেখানে ফেডারেশন লিখেছে, ‘বাংলাদেশ জাতীয় ফুটবল দল কাঠমান্ডু বিমানবন্দরে নিরাপদে আছে, দেশে ফেরার জন্য প্রস্তুত।’

বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও কাঠমান্ডুর দূতাবাস সম্মিলিত প্রচেষ্টায় চালিয়ে যাচ্ছিলো জাতীয় দলকে দেশে ফেরাতে। বাংলাদেশ-নেপাল ম্যাচ কাভারেজ করতে যাওয়া বিভিন্ন টিভি ও পত্রিকার সাংবাদিকরাও আজ ফেরার সুযোগ পাবেন বলে জানা গেছে।

বাংলাদেশ ফুটবল দল ৩ সেপ্টেম্বর নেপালে গিয়েছিল দুটি প্রীতি ম্যাচ খেলতে। ৬ সেপ্টেম্বর প্রথম ম্যাচ গোল শূন্য ড্র হয়। দ্বিতীয় ম্যাচ ৯ সেপ্টেম্বর হওয়ার কথা থাকলেও আন্দোলনের কারণে সেটি বাতিল হয়ে যায়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইএসপিআরজামালতপুনেপালফিফাবাংলাদেশলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ২ শিশুর মৃত্যু

আগস্ট ৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

‘সিল্কসিটি এক্সপ্রেস’ ট্রেনের বগি লাইনচ্যুত: উদ্ধার কাজ নিয়ে যা জানা গেল

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

আগস্ট ৪, ২০২৬

লন্ডনে নচিকেতা-জয়ের মেগা কনসার্ট

আগস্ট ৪, ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডারের সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT