ক্রিকেট

নেপালকে বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

মেয়েদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ

বাংলাদেশ নারী ক্রিকেটার মাঠে ফিল্ডিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড় মাঠে ফিল্ডিং করছেন, প্রতিযোগিতামূলক ম্যাচের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মেয়েদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে সুপার ফোরে নেপালের বিপক্ষে বড় জয় পেয়েছে বাংলাদেশ। মালয়েশিয়ার বেমাউস ওভালে সুমাইয়া আক্তারের দল ৯ উইকেটের বড় জয় তুলেছে। জয়ে ছেলেদের পর মেয়েরাও বয়সভিত্তিক পর্যায়ে এশিয়া কাপের ফাইনালে উঠল।

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় দিনের খেলা ৯ ওভার কমে আসে। সকালে টসে জেতা বাংলাদেশ অধিনায়ক সুমাইয়া আগে বল করার সিদ্ধান্ত নেন। নির্ধারিত ১১ ওভারে ৮ উইকেট হারিয়ে ৫৪ রান তোলে নেপাল। সর্বোচ্চ ১১ রান করেন সাবিত্রি ধামি, ৯ রান আসে পূজা মাহাতোর থেকে। বাংলাদেশের ফারজানা ইয়াসমিন, আনিসা আক্তার, ফাহমিদা ছোঁয়া এবং হাবিবা ইসলাম পিংকি একটি করে উইকেট নেন।

লক্ষ্য তাড়ায় নেমে ৯.৫ ওভারে এক উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে বাংলাদেশ। ওপেনার ছোঁয়া ৩২ বলে ২৬ রানে অপরাজিত ছিলেন। অপর ওপেনার মিস ইভা ১৮ রান করেন। সুমাইয়া আক্তার ১০ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের পড়া উইকেটটি নেন কুসুম গোদার।

সুপার ফোরের জয়ে এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত হয়েছে বাংলাদেশের। ২২ ডিসেম্বর শিরোপার মঞ্চে প্রতিপক্ষ ভারত। কুয়ালালামপুরে খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টায়।

বিষয়:কুয়ালালামপুর নেপাল ফাহমিদা বাংলাদেশ ভারত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…