চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেয়েদের পারফরম্যান্সে যেজন্য ‘সন্তুষ্ট’ নন বাটলার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৭ অপরাহ্ণ ১৩, জুলাই ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
বাটলারের পারফরম্যান্স নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েদের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে নেপালের বিপক্ষে প্রথমার্ধে ২ গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে ম্যাড়মেড়ে খেলা। এরপর নেপাল দুই গোল দিয়ে সমতায় আসার পরে শেষ বাঁশি বাজার আগমুহুর্তে উমেলা মারমার অ্যাসিস্টে তৃষ্ণা রাণীর গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। টানা দুই ম্যাচে জয় নিয়ে টেবিলে শীর্ষে থাকলেও শেষ ম্যাচের পারফরম্যান্সে মোটেও খুশি নন বাংলাদেশ কোচ পিটার জেমস বাটলার।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে হতাশা উঠে আসে বাটলারের কণ্ঠে। নেপালের বিপক্ষের ম্যাচ নিয়ে বলেন, ‘দুই অর্ধে বাংলাদেশের বিপরীত দুই দল দেখা গেছে। ৬০-৬৫ মিনিট পর্যন্ত ঠিকঠাক ছিল, এরপর মনে হয় খেলোয়াড়রা নার্ভাস হয়ে পড়েছিল। তারপর দল ঠিকঠাক রক্ষণ সামলাতে পারেনি। লাল কার্ডের বিষয়টিতে আমি কথা বলতে চাই না। আমার মনে হয় এটিই ম্যাচের গতিপথ পরিবর্তন করে দিয়েছিল। তবে গত ম্যাচের চেয়ে এ ম্যাচের প্রতিপক্ষ বেশ কঠিন ছিল।’

‘যে দলে উমেলা, তৃষ্ণার মতো খেলোয়াড় আছে তাদের নিয়ে অখুশি হওয়ার কিছু নেই। তবে যেভাবে আমরা শেষের ৩০ মিনিট খেলেছি তা বেশ হতাশার। দ্বিতীয়ার্ধ ছিল হতাশার, অনেক খারাপ ছিল বাংলাদেশের এই সময়ের খেলা। তবে এটা আমার কাছে শিক্ষার ব্যাপার, দলের সবার জন্যও একই কথা প্রযোজ্য।’

Banglabid

অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের আসর নিয়ে ইংলিশ কোচ আরও বলেন, ‘আমরা এমন একটা পর্যায়ে খেলছি যেটা উন্নতির। আমরা যেভাবে খেলেছি তাতে আমি সন্তুষ্ট নই। কিন্তু প্রথমার্ধ বেশ ভালো ছিল, ফিনিশিং দুর্বল ছিল। যে ফলাফল এসেছে তাতে আমি খুশি। ম্যাচের ফলাফল আমাদের পক্ষে ছিল।’

নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে প্রথমার্ধে সিনহা জানাহ শিখা ও মোছাম্মৎ সাগরিকার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। পরে ম্যাচের শেষ মিনিটের সময় তৃষ্ণা রাণীর গোলে ৩-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের প্রতিনিধিরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেপালবাটলারবাংলাদেশলিড স্পোর্টসশিখাসাগরিকাসাফ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

১২ দিনে রেমিট্যান্স এসেছে ১.০৭১ বিলিয়ন ডলার

পরবর্তী

রেকর্ড গড়ে লঙ্কানদের হারাল বাংলাদেশ

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রেকর্ড গড়ে লঙ্কানদের হারাল বাংলাদেশ

বাংলাদেশ পুলিশ লোগো, পুলিশ বাহিনীর প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

আরও ৪ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

ইলিয়াস আলী গুম: উইং কমান্ডার সাইফুরকে ট্রাইব্যুনালে হাজির

আগস্ট ২৩, ২০২৬
নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীমকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিচ্ছেন প্রধানমন্ত্রী, ছবি: সংগৃহীত

অ্যাডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার আহ্বান ফ্রান্স-যুক্তরাজ্যের ১০২ সাবেক কূটনীতিকের

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু, চলবে ২৭ আগস্ট পর্যন্ত

আগস্ট ২৩, ২০২৬

ম্যাকাইতে ঘুরে দাঁড়াতে পারল না বাংলাদেশ, সিরিজ ড্র করার সুখস্মৃতি নিয়ে ফিরছে

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT