চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৯ অপরাহ্ণ ০৫, জানুয়ারি ২০২৬
বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সামাজিক কার্যক্রম ও মানবিক দায়িত্ব পালনের ধারাবাহিকতায় বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ (বিএনএফডব্লিউএ) ঢাকা’র উদ্যোগে গরীব, দুঃস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

সোমবার ৫ জানুয়ারি, ঢাকার মিরপুর-১৪ তে অবস্থিত নাবিক আবাসিক এলাকায় এই মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।

আয়োজিত কর্মসূচির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট নাদিয়া সুলতানা। এসময় অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন চেয়ারম্যান বিএন লেডিস ক্লাব ঢাকা, চেয়ারম্যান বিএনএফডব্লিউএ ঢাকা, বিএনএফডব্লিউএ কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্টবৃন্দ, কমান্ডার ঢাকা নৌ অঞ্চল এবং বিএনএফডব্লিউএ ঢাকা শাখার কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিএনএফডব্লিউ এর প্রেসিডেন্ট সুবিধাবঞ্চিত শিশু, প্রতিবন্ধী ব্যক্তি, বয়স্ক নারী-পুরুষসহ অসহায় ও দারিদ্র্যপীড়িত জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র তুলে দেন। সুবিধাবঞ্চিত মানুষের দুর্ভোগ লাঘব এবং তাদের পাশে দাঁড়ানোর মহৎ উদ্দেশ্যে সংঘের নিজস্ব অর্থায়নে এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। বিএনএফডব্লিউএর প্রেসিডেন্ট উপস্থিত নারী-পুরুষদের খোঁজখবর নেন এবং শীতকালীন কষ্ট লাঘবে বাংলাদেশ নৌবাহিনী ও বিএনএফডব্লিউএ সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে বলে আশ্বাস প্রদান করেন। এ ধরনের উদ্যোগ বাংলাদেশ নৌবাহিনীর মানবিক চেতনা ও সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

উল্লেখ্য, বাংলাদেশ নৌবাহিনী কেবল দেশের সমুদ্রসীমা রক্ষা ও সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিতকরণেই সীমাবদ্ধ নয়, বরং সমাজের অসহায় ও দুঃস্থ মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক কার্যক্রমও নিয়মিত পরিচালনা করছে। বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ নিয়মিতভাবে শিক্ষা, স্বাস্থ্য, সমাজকল্যাণমূলক কার্যক্রমের পাশাপাশি দুর্যোগকালীন সহায়তাসহ বিভিন্ন মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে, যা দেশের সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পরিবার কল্যাণ সংঘবাংলাদেশ নৌবাহিনীবিএনএফডব্লিউএশীতবস্ত্র বিতরণ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাইবার নিরাপত্তা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সরকারের সাফল্যে প্রশাসন, আইনশৃঙ্খলা ও বিচার বিভাগের ভূমিকা

জুলাই ২৮, ২০২৬

মেক্সিকোর প্রেসিডেন্ট প্রাসাদের অদূরে গুলি, নিহত ১

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

ভারতে ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়ার সিদ্ধান্ত হয়নি: তথ্য উপদেষ্টা

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২৬টি টুথপেস্টে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিকের অভিযোগ, তদন্তে হাইকোর্টের বিশেষজ্ঞ কমিটি

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT