চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বান্দরবানের দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

হাসান ইসমাইলহাসান ইসমাইল
৫:৪৩ অপরাহ্ণ ২৪, ডিসেম্বর ২০২৪
- সেমি লিড, জনপদ, বান্দরবান
A A

খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন উদযাপন উপলক্ষে বান্দরবানের দুর্গম এলাকায় শীত বস্ত্র ও উপহার সামগ্রী বিতরন করেছে সেনাবাহিনী।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রুমা সেনা জোন (৩৮ ই বেংগল) এর তত্ত্বাবধানে বড়দিনকে সামনে রেখে সেনাবাহিনী কর্তৃক বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়।

উক্ত কার্যক্রমের অংশ হিসেবে ৩৮ ই বেংগল এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ সাজ্জাদ হোসেন কর্তৃক দেবতাপাহাড় আওতাধীন ক্যাপলংপাড়ার খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান জানিয়ে এবং বড়দিন উদযাপনের গুরুত্ব তুলে ধরে সেনাবাহিনী স্থানীয় গির্জা সমূহে ধর্মযাজকদের বাইবেল বিতরণ এবং কোমলমতি শিশুদের মাঝে খেলনা বিতরণ করে।

এছাড়া শীতের তীব্রতা মোকাবিলায় দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে সেনাবাহিনী শীতবস্ত্র বিতরণ করে। বড়দিন উপলক্ষে সেনাবাহিনীর এসকল কার্যক্রম স্থানীয় জনসাধারণের মধ্যে অত্যন্ত প্রশংসিত হয়েছে। এই কার্যক্রমের মাধ্যমে সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে শান্তি ও সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

এ সময় উপ-অধিনায়ক বলেন, আপনারা সকলে যার যার অবস্থান থেকে নিরাপত্তা বাহিনীকে পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে যথাসম্ভব সাহায্য ও সহযোগিতা করে আসছেন। ভবিষ্যতেও এর ধারা অব্যাহত রাখবেন বলে আমি আশাবাদী। শান্তি, সম্প্রীতি ও উন্নয়নই এই অঞ্চলের সকল স্তরের জনগণের মূলমন্ত্র। এ অঞ্চলে সকল জাতিগোষ্ঠী শান্তি ও সম্প্রীতি বজায় রেখে বসবাস করবে বলে আমি আশাবাদী।

উল্লেখ্য, পার্বত্য অঞ্চলের শান্তি-সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ী জনসাধারণের জীবন যাত্রার উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সেনাবাহিনীর পক্ষ হতে ভবিষ্যতেও এই উন্নয়নের ধারা অব্যহত থাকবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বান্দরবানের দুর্গম পাহাড়শীতবস্ত্র বিতরণসেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ সময়ে যে কারণে ‘মহানগর ২’ ছেড়েছিলেন ইমরান

জুন ৮, ২০২৬

পাঁচ বছরে বাণিজ্য ঘাটতি ৮ বিলিয়ন ডলার বেড়েছে: বাণিজ্যমন্ত্রী

জুন ৮, ২০২৬

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক তাহমিনা আখতার

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

পঞ্চগড়ে ক্লিনিকে নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

জুন ৮, ২০২৬

বক্স অফিসে ঝড় তুলেছে ‘পেড্ডি’, চার দিনে আয় কতো?

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT