বাংলাদেশ

জাতীয় সংসদের বিশেষ অধিবেশন শুরু ৬ এপ্রিল

চ্যানেল আই অনলাইন ভবন, ঢাকার একটি আধুনিক স্থাপনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকার চ্যানেল আই অনলাইন ভবন, যা বাংলাদেশের একটি প্রধান সংবাদ সংস্থা।. Channel i News – চ্যানেল আই নিউজ

জাতীয় সংসদের ৫০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ অধিবেশন শুরু হচ্ছে আগামী ৬ এপ্রিল। বেলা ১১টায় বিশেষ অধিবেশনে বসবে জাতীয় সংসদ। মঙ্গলবার (২১ মার্চ) রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।

এটি চলমান একাদশ জাতীয় সংসদের ২২তম অধিবেশন আর চলতি বছরের দ্বিতীয়। জাতীয় সংসদের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ এ অধিবেশন বসবে।

এর আগে গত ৫ জানুয়ারি চলতি বছরের প্রথম তথা ২১তম অধিবেশন শুরু হয়ে শেষ হয় ৯ ফেব্রুয়ারি। ওই অধিবেশনে মোট কার্যদিবস ছিল ২৬টি। যেখানে ১৯টি বিল উত্থাপিত হয়। ১০টি বিল পাস হয়। এছাড়া একটি অধ্যাদেশও উত্থাপিত হয়।

বিষয়:একাদশ জাতীয় সংসদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…