বাংলাদেশ

জাতীয় সংসদের ২৫তম অধিবেশন ২২ অক্টোবর

বাংলাদেশের জাতীয় সংসদ ভবন, ঢাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকার জাতীয় সংসদ ভবন, যা বাংলাদেশের সংসদীয় কার্যক্রমের কেন্দ্র।. Channel i News – চ্যানেল আই নিউজ

আগামী ২২ অক্টোবর রোববার বিকেল ৪টায় একাদশ জাতীয় সংসদের ২৫তম অধিবেশন শুরু হবে। জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে একাদশ জাতীয় সংসদের ২৫তম ও ২০২৩ সালের ৫ম অধিবেশন শুরু হবে।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।

বিষয়:একাদশ জাতীয় সংসদ একাদশ জাতীয় সংসদ অধিবেশন জাতীয় সংসদের ২৫তম অধিবেশন ২২ অক্টোবর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…