চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ ইস্যুতে তিন বিকল্প বিবেচনা পাকিস্তানের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১১ অপরাহ্ণ ২৬, জানুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলা হচ্ছে না বাংলাদেশের। ভারতে বিশ্বকাপ খেলতে না চাওয়ার সিদ্ধান্তে অনড় ছিল বিসিবি। ভেন্যু পরিবর্তন না করে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে স্থলাভিষিক্ত করেছে আইসিসি। বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ পাশে পেয়েছে পাকিস্তানকে। লিটন-মোস্তাফিজদের প্রতি সংহতি জানাতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) টি-টুয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ না করার হুমকি দিয়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যম সামা টিভি জানিয়েছে,বিশ্বকাপ ইস্যুতে তিনটি প্রতীকী ও কৌশলগত বিকল্প বিবেচনা করছে পিসিবি।

সুত্রের বরাতে সংবাদমাধ্যমটি তাদের প্রতিবেদনে লিখেছে, বিশ্বকাপে অংশগ্রহণের পাশাপাশি প্রতিবাদের বার্তা দিতে কিছু বিকল্প নিয়ে ভাবছে বোর্ড। টুর্নামেন্ট থেকে সরে না দাঁড়িয়ে কীভাবে সংহতি প্রকাশ করা যায় সেটি ভাবছে তারা।

বিষয়টি নিয়ে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি বোর্ডের কর্মকর্তাদের পাশাপাশি সাবেক ক্রিকেটারদের সঙ্গেও মতবিনিময় করেছেন। সেখানে নাকভি বাংলাদেশের পক্ষে স্পষ্ট অবস্থান নেন বলে সূত্রের বরাতে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘নাকভি আলোচনায় বলেন, বাংলাদেশ দলকে অপমানজনক পরিস্থিতির মুখে পড়তে হয়েছে এবং এই অবস্থায় তাদের একা ছেড়ে দেওয়া উচিত নয়।’

বর্তমানে তিনটি বিকল্প নিয়ে ভাবছে পিসিবি, জানিয়েছে সামা টিভি। সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী বিকল্পগুলো হল- প্রথমত, টি-টুয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলোতে পাকিস্তানের খেলোয়াড়রা কালো আর্মব্যান্ড পরে মাঠে নামতে পারেন। এর মাধ্যমে বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের প্রতি সংহতির বার্তা পৌঁছানো হবে। দ্বিতীয় বিকল্প, আগামী ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচটি বয়কট করতে পারে। সূত্র মতে, প্রতিবাদ হিসেবেই এমন সিদ্ধান্ত নিতে পারে পিসিবি। তৃতীয় বিকল্প-পাকিস্তান দল বিশ্বকাপে পাওয়া প্রতিটি জয় বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের উদ্দেশে উৎসর্গ করতে পারে।

পিসিবির চূড়ান্ত অবস্থান এবং বিশ্বকাপে অংশগ্রহণ সংক্রান্ত সিদ্ধান্ত নেবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। লন্ডন সফর শেষে আজই লাহোরে পৌঁছানোর কথা পাকিস্তান প্রধানমন্ত্রীর। দেশে ফিরেই তিনি পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে জরুরি বৈঠকে বসবেন। বৈঠকে বিশ্বকাপ ঘিরে সৃষ্ট জটিলতা, আইসিসির অবস্থান এবং সার্বিক পরিস্থিতি প্রধানমন্ত্রীকে অবহিত করবেন পিসিবি প্রধান। সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশনার ওপর ভিত্তি করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বোর্ড।

Reneta

পিসিবির কর্মকর্তারা জানিয়েছেন, যেকোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পাকিস্তানের প্রতিযোগিতামূলক স্বার্থের পাশাপাশি বাংলাদেশের প্রতি স্পষ্ট সংহতির বার্তাও গুরুত্ব পাবে।

নিরাপত্তা ঝুঁকির কারণে ভারতে খেলতে যেতে অস্বীকৃতি জানিয়ে ভেন্যু পরিবর্তনের অনুরোধ করেছিল বাংলাদেশ। তবে অনুরোধ আমলে না নিয়ে শনিবার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে যুক্ত করে আইসিসি। আইসিসি সিদ্ধান্ত জানানোর পর বিশ্বকাপ বয়কটের হুমকি দেন নাকভি।

তিনি বলেন,‘বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হয়েছে। আমি আইসিসির বোর্ড সভাতেও একই কথা বলেছি। আপনার দ্বিমুখী নীতি থাকতে পারে না, যেখানে একটি দেশ যখন খুশি যেকোনো সিদ্ধান্ত নিতে পারে এবং অন্য একটি দেশের ক্ষেত্রে তার সম্পূর্ণ উল্টোটা করা হয়। পাকিস্তানের সরকার আমাদের যে নির্দেশনা দেবে, আমাদের অবস্থানও (বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে) সেটাই হবে। প্রধানমন্ত্রী এখন পাকিস্তানে নেই। তিনি ফিরলে আমি আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত আপনাদের জানাব। এটা সরকারের সিদ্ধান্ত।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪নাকভিপাকিস্তানপিসিবিবাংলাদেশলিড স্পোর্টসশাহবাজ শরিফ
শেয়ারTweetPin

সর্বশেষ

জন্মদিনে চ্যানেল আইয়ের উপহার পেয়ে অবাক পূর্ণিমা

জুলাই ১১, ২০২৬

আয়াতুল্লাহ খামেনিকে উৎসর্গ করে আদনান সামির চার গান

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনা–সুইজারল্যান্ড ম্যাচ পরিচালনা করবেন পর্তুগিজ রেফারি

জুলাই ১০, ২০২৬

মাগুরায় অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট আমিনুল ইসলাম গ্রেফতার

জুলাই ১০, ২০২৬

চ্যানেল আই প্রাঙ্গণে বিশ্বকাপের উন্মাদনায় অংশ নিলেন রাবির শিক্ষক-শিক্ষার্থীরা

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT