চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চট্টগ্রামে সমতায় ফিরতে চায় বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৯ অপরাহ্ণ ২৭, অক্টোবর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিরপুরে সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্টে বড় ব্যবধানে হেরে সিরিজে ১-০তে পিছিয়ে বাংলাদেশ। হতাশা কাটিয়ে চট্টগ্রামে খেলতে গেছে দল। ম্যাচে বাংলাদেশ সবদিকে ভালো করে সমতায় ফিরতে চায়, জানিয়েছেন অফস্পিনার নাঈম হাসান।

চট্টগ্রামে প্রথমদিনের অনুশীলন শেষে কথা বলেছেন নাঈম। বলেছেন, ‘এখানে আমরা ভালো একটা ফলাফল করার চেষ্টা করব এবং সিরিজে সমতা আনার চেষ্টা করব। নিজের হোমগ্রাউন্ডে খেলতে ভালো লাগে, নিজের ক্যারিয়ারের দুইটা পাঁচ উইকেট এখানে পেয়েছিলাম। এখানে সুযোগ পেলে নিজের শতভাগ দেয়ার চেষ্টা করব।’

‘এখানে ভালো ক্রিকেট খেলতে হবে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সবদিকে ভালো করতে হবে। খেলার ফলাফল আসবে পাঁচদিন পর সেজন্য যে যার কাজ শতভাগ করার চেষ্টা করতে হবে। যার যার বিভাগে সে যদি ভালো করতে পারে, তাহলে দিনশেষে ভালো ফলাফল আসবে। সবশেষ যখন এ মাঠে খেলেছি তখন ছয় উইকেট পেয়েছিলাম। আমাদের সবার প্রস্তুতিও ভালো হচ্ছে।’

মিরপুরে প্রথম টেস্টে সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসে ১০৬ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে লড়ে ১০৬ রানের লক্ষ্য দিতে পেরেছিল নাজমুল হোসেন শান্তর দল। ৩ উইকেট হারিয়ে সাউথ আফ্রিকা রান টপকে ১-০তে এগিয়ে যায় সিরিজে।

দ্বিতীয় ও শেষ টেস্ট হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। খেলা শুরু ২৯ অক্টোবর বাংলাদেশ সময় সকাল ১০টায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চট্টগ্রামনাঈমনাজমুলবাংলাদেশলিড স্পোর্টসসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক

আগস্ট ৬, ২০২৬

সচিবালয় অভিমুখে ১১ দলের পদযাত্রায় পুলিশের বাধা, ধাক্কাধাক্কি

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদ্যুৎ মন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বৈঠকে যেসব বিষয়ে আলোচনা

আগস্ট ৬, ২০২৬

বিনা টিকিটে বড়পর্দায় রইদ-মাস্তুলসহ ৬ সিনেমা দেখার সুযোগ!

আগস্ট ৬, ২০২৬

নতুন কুঁড়ির আদলে প্যারা স্পোর্টসের আয়োজন করতে বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT