মোস্তাফিজের ঘরে নতুন অতিথি

মোস্তাফিজ একটি উটের পাশে বসে আছেন, সাদা পোশাক ও টুপি পরা, মরুভূমির পটভূমিতে।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি সিরিজে নেই বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমান। সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে ছুটি নিয়েছেন ২৯ বর্ষী বাঁহাতি পেসার। বুধবার সুখবর দিলেন তিনি। প্রথম সন্তানের বাবা হয়েছেন ফিজ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে করা পোস্টে ফিজ লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ! মহান আল্লাহর অশেষ রহমতে আজ আমরা একটি ছেলে সন্তান লাভ করেছি। বাচ্চা এবং মা দুজনেই সুস্থ আছেন। তাদের জন্য সবাই দোয়া করবেন।’
২০১৯ সালের ২৩ মার্চ নিজ জেলা সাতক্ষীরার মেয়ে সামিয়া পারভীন শিমুকে বিয়ে করেন মোস্তাফিজ। বিয়ের সাড়ে পাঁচ বছর পর প্রথম সন্তানের সুখবর দিলেন তিনি।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






