চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের পরিস্থিতির দুটি দিক ভারতের জন্য ‘খুবই উদ্বেগজনক’: জয়শঙ্কর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৮ অপরাহ্ণ ২৩, ফেব্রুয়ারি ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
প্রধান অতিথি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশের সাথে সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেছেন, বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে তারা ভারতের সাথে কী ধরনের সম্পর্ক চায়। তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের ভারত-বিরোধী বক্তব্যকে “একেবারে হাস্যকর” বলে অভিহিত করেছেন।

ইউনাইটেড নিউজ অফ ইন্ডিয়া জানিয়েছে, জয়শঙ্কর দিল্লি বিশ্ববিদ্যালয়ের সাহিত্য উৎসবে বাংলাদেশ সম্পর্কে এক প্রশ্নের উত্তরে বলেন, আমরা স্পষ্টতই, আমাদের প্রতিবেশীদের সাথে, আমরা তাদের মঙ্গল কামনা করি। বাংলাদেশের সাথে আমাদের দীর্ঘ ইতিহাস রয়েছে। এটি একটি অত্যন্ত বিশেষ ইতিহাস যা ১৯৭১ সাল থেকে চলে আসছে ।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পরিস্থিতির দুটি দিককে ভারতের জন্য ‘খুবই উদ্বেগজনক’ বলে উল্লেখ করেছেন। প্রথমত, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা এবং দ্বিতীয়ত, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি।

তিনি বলেন, তাদের সিদ্ধান্ত নিতে হবে যে, তারা আমাদের সাথে কী ধরণের সম্পর্ক চায়। কারণ প্রতিদিন যদি বাংলাদেশের কেউ, যারা এই অন্তর্বর্তীকালীন সরকারে আছেন তারা যদি দাঁড়িয়ে সবকিছুর জন্য ভারতকে দোষারোপ করে এবং কিছু জিনিস যদি আপনি প্রতিবেদনগুলোতে দেখেন, তাহলে তা একেবারেই হাস্যকর।

জয়শঙ্কর আরও বলেন, আমরা একটি খুব স্পষ্ট সংকেত পাঠিয়েছি। আপনি একজন প্রতিবেশী, আমরা চাই সবকিছু শান্ত হোক, আমরা চাই বাণিজ্য, যোগাযোগ, অন্যান্য বিষয়। কিন্তু স্পষ্টতই আমরা এমন বার্তা এবং সংকেত দেখতে চাই না, যা ভারতের প্রতি ক্রমাগত শত্রুতাপূর্ণ।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি যদি প্রতিদিন সকালে উঠেই আপনাকে দোষারোপ করতে থাকি, তখন আপনি একা একা বলতে পারবেন না যে, আমি আপনার সাথে ভালো সম্পর্ক চাই। তাহলে এই সিদ্ধান্তটা তাদেরই নিতে হবে যে তারা আমাদের সাথে কেমন সম্পর্ক চায়।

ট্যাগ: বাংলাদেশভারত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘হেলমেট শুধু আইন মানতে নয়, বরং জীবন রক্ষার জন্য’

পরবর্তী

বুবলীর নতুন ঘোষণা

পরবর্তী
নতুন বুবলী চ্যানেল আই অনলাইনে, সুন্দর হাসি সহ তরুণ অভিনেত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

বুবলীর নতুন ঘোষণা

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের লোগো, ইসলামি সংগঠনের পরিচিত চিহ্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশৃঙ্খলার জন্য ছাত্রদলকে দায়ী করেছে ছাত্রশিবির

সর্বশেষ

বন্যা ও ভূমিধসে লণ্ডভণ্ড নেপালে, অন্তত ১৬২ জনের মৃত্যু

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় বাংলাদেশের সহায়তার প্রস্তাব, দুই পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

আগস্ট ২৭, ২০২৬
ছবি: কোতয়ালী থানা, দিনাজপুর (সংগৃহীত)।

নেতার মুক্তি চেয়ে থানায় শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

আগস্ট ২৭, ২০২৬

জাতীয় কবির মৃত্যুবার্ষিকীতে নজরুল সমাধিতে সর্বস্তরের শ্রদ্ধা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের কিছু খাতে নতুন বিনিয়োগে চীনের আগ্রহ

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT