মাত্র ২৩ বছর বয়সে চলে গেলেন সাবেক নারী ফুটবলার মিথিলা আক্তার। তিনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ ও অনূর্ধ্ব-১৬ দলে খেলেছিলেন।
দীর্ঘদিন লিভার ও শ্বাসকষ্ট জটিলতায় ভোগার পর রোববার রাতে মারা গেছেন মিথিলা। তার মৃত্যুতে ফুটবল অঙ্গনে নেমে এসেছে শোক।
মিথিলার মৃত্যুতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাহউদ্দিন শোক প্রকাশ করেছেন। ফেডারেশন মিথিলার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।








