ক্রিকেট

সহজ জয়ের দিকেই বাংলাদেশ

বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিং করছে, আন্তর্জাতিক ম্যাচের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন বাংলাদেশি ক্রিকেটার ব্যাটিং করছে, মাঠে খেলাধুলার দৃশ্য, দর্শক ও স্টেডিয়াম পেছনে দেখা যাচ্ছে. Channel i News – চ্যানেল আই নিউজ

তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে দাপুটে বোলিংয়ে ১২৬ রানে আফগানিস্তানকে গুটিয়ে জয়ের দিকে ছুটছে বাংলাদেশ। আফগানদের স্বল্প পুঁজি তাড়া করতে নেমে শুরুতে দুই উইকেট হারিয়েও চাপ দেননি লিটন-সাকিব। বাংলাদেশকে রেখেছেন জয়ের পথেই।

চট্টগ্রামে টসে জিতে আগে ব্যাটে নামে আফগানিস্তান। ৪৫.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে সংগ্রহ করে ১২৬ রান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৩ ওভারে ২ উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ ৬৫ রান। লিটন অপরাজিত আছেন ৩১ বলে ২৯ রানে, সাকিব ২৪ বলে ২২ রানে।

১২৭ রানের লক্ষ্যে ব্যাটে নেমে ২ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। তৃতীয় ওভারের দ্বিতীয় বলে ফজলহক ফারুকির বলে বোল্ড হয়ে ফেরেন ওপেনার নাঈম শেখ। ৮ বল ব্যাট করে শূন্য হাতেই ফিরতে হয়েছে তাকে।

সপ্তম ওভারের শেষ বলে দলীয় ২৮ রানে ফারুকির দ্বিতীয় শিকার হন নাজমুল হোসেন শান্ত। ১৫ বলে ১১ রান করে ফেরেন বোল্ড হয়ে।

বিষয়:আফগানিস্তান চট্টগ্রাম তাসকিন বাংলাদেশ মিরাজ শরিফুল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…